চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ভ্রমণে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ট্যুর গাইডসহ দুই নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 09, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত ভ্রমণে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ভ্রমণে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৭ বছর বয়সি এক ইসরায়েলি নারী পর্যটক। শুধু তাই নয়, তার সঙ্গে থাকা ২৯ বছর বয়সি স্থানীয় নারী ট্যুর গাইডও ধর্ষিত হন। এছাড়া ধর্ষণকারীদের হাতে নিহত হন তাদের সঙ্গে থাকা আরেক স্থানীয় পর্যটক।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে দেশটির কর্ণাটকের হাম্পির সানাপুর হ্রদের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর জেরুজালেম পোস্টের।

শনিবার (৮ মার্চ) কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসিদ্দি বলেন, দুই নারী এবং তিন পুরুষ হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে দু’জন বিদেশি, একজন আমেরিকান, অন্য একজন ইসরায়েলের। আরেকজন নারী ছিলেন ট্যুর গাইড। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই স্থানীয় বাসিন্দা-মল্লেশ এবং সাই চেতনকে গ্রেফতার করা হয়েছে।

কর্মকর্তাদের মতে, মোটরবাইকে করে আসা একদল আক্রমণকারী প্রথমে পর্যটকদের কাছে এসে পেট্রোল কেনার ১০০ টাকা দাবি করে। ভুক্তভোগীরা দিতে অস্বীকার করলে ওই লোকগুলো হিংস্র হয়ে ওঠে এবং মারধর শুরু করে। এ সময় তারা পর্যটকদের সঙ্গে থাকা তিন পুরুষকে হ্রদে ফেলে দেয়। এরপর দুই নারীকে ধর্ষণ করে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হ্রদে ফেলে দিলে সেখান থেকে দুই পুরুষ পর্যটক-মার্কিন যুক্তরাষ্ট্রের ও মহারাষ্ট্রের একজন পালিয়ে যেতে সক্ষম হন। তৃতীয় জন ওড়িশার লোকটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মামলা সূত্রে জানা যায়, স্কুটার নিয়ে সানাপুর হ্রদের কাছে দুর্গাম্মা গুড়ি মন্দিরের কাছে তুঙ্গভদ্রা হ্রদের বাম তীরে গিয়েছিলেন পাঁচ পর্যটক। রাত সাড়ে ১০টার দিকে তারা খালের ধারে বিশ্রাম নিচ্ছিল, গিটার বাজছিল এবং পরিবেশ উপভোগ করছিল। ঠিক তখনই মোটরসাইকেলে করে একদল এসে তাদের ওপর হামলা চালায়। দুই নারীকে ধর্ষণের পর তাদের কাছ থেকে দুটি মোবাইল এবং নগদ টাকাও কেড়ে নেওয়া হয়।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পুলিশকে দ্রুত অপরাধীদের সনাক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি এক এক্স পোস্টে লিখেছেন, কোপ্পাল জেলার গঙ্গাবতী তালুকের সানাপুরে ইসরাইলি নাগরিক ও স্থানীয় নারীর ওপর হামলা ও ধর্ষণের ঘটনা অত্যন্ত জঘন্য। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি সংশ্লিষ্ট পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি এবং দ্রুত অপরাধীদের সনাক্ত করার নির্দেশ দিয়েছি।

Tags: গণধর্ষণ
Previous Post

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু সিএমএইচে ভর্তি

Next Post

ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা

Next Post
ইরানের সর্বোচ্চ নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা

স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুর চিকিৎসা দেখতে সিএমএইচে যান. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের শিকার শিশুকে সিএমএইচে দেখতে গিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT