চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে

লে: কর্নেল জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
8:28 অপরাহ্ন 07, মার্চ 2025
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
সন্ত্রাস বিরোধী অভিযানে সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে পার্বত্য অঞ্চল অস্থিতিশীল করার যে একটা প্রচেষ্টা, সামরিক সরঞ্জামাদি ব্যবহার এবং সন্ত্রাসী তৎপরতা চালানোকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চল এবং সমগ্র দেশে শান্তি রক্ষায় নিয়মিত সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে।

শুক্রবার (৭ মার্চ) জেলার কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযানে গোলাবারুদসহ বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার নিয়ে শুক্রবার বিকেল পৌনে ৫টায় সদর জোনে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সদর জোন কমান্ডার এসব কথা বলেন।

এসময় রাঙামাটি ব্রিগেড মেজর তাসদিক বিন নজরুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহমুদ খান উপস্থিত ছিলেন।

জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী আরও বলেন, পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সশস্ত্র সন্ত্রাসিদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহমুদ খান জানান, কাউখালিতে অভিযানের ঘটনায় মামলা করা হবে এবং তা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য; আজ শুক্রবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউখালীতে ইউপিডিএফের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল, ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদ, বিপ্লবী লাল বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী।

Tags: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টযৌথ বাহিনীর অভিযান
Previous Post

ইয়াসিরের ১৪৩, রূপগঞ্জকে হারাল ধানমন্ডি

Next Post

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন ও গণতান্ত্রিক উপায়ের ওপর জোর দিয়েছে ভারত

Next Post
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন ও গণতান্ত্রিক উপায়ের ওপর জোর দিয়েছে ভারত

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, উদ্ধার কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT