চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনারেল ওয়াকার উজ জামান দেশাত্ববোধ ও সার্বভৌমত্ব রক্ষার একজন মহানায়ক

রাজু আলীম by রাজু আলীম
7:03 অপরাহ্ন 01, মার্চ 2025
in মতামত
A A
জেনারেল ওয়াকার উজ জামান দেশাত্ববোধ ও সার্বভৌমত্বের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

“তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে” প্রবাদটি মহাভারতের। আলোচ্য প্রবাদটির অন্তর্নিহিত অর্থ হল- মানুষ তার নিয়তির অমোঘ পরিণতি থেকে কোনভাবেই রক্ষা পায় না।

মহাভারতে দুষ্টু প্রকৃতির প্রজা পীড়নকারী রাজা কংসের গল্পটা নিশ্চয়ই সবার মনে আছে। তার রাজ্যে বেড়ে ওঠা কৃষ্ণ তারই পতনের কারণ হবে তা সে কখনো কল্পনা করতে পারেনি।

তবে ইতিহাস বোদ্ধারা বর্তমান সময়ের কৃষ্ণ বলে অভিহিত করছেন জেনারেল ওয়াকার-উজ-জামানকে। অনেকে তাকে স্বৈরাচার শেখ হাসিনার আত্মীয় বলে ফলাও করে থাকলেও শেখ হাসিনার পতনে ওয়াকারুজ্জামানের মুখ্য ভূমিকা অনস্বীকার্য।

২০২৫ সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই। সে জন্য সবাইকে একসঙ্গে চলতে হবে। সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে; কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য জরুরি। তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে।
আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য এখন শান্তি ও স্থিতিশীলতা খুবই জরুরি। এই দুটি বিষয় না হলে উন্নয়ন আর সুশাসনও আসবে না। সে জন্য আমাদের মধ্যে সহিষ্ণুতা ফিরিয়ে আনতে হবে। সে জন্য একটা জাতীয় সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে।

দেশ এবং দেশের জনগণ নিয়ে নিজের মনোবাসনা একটি স্বনামধন্য সংবাদ পত্রিকার কাছে সাক্ষাৎকার দেয়ার মাধ্যমে এভাবেই প্রকাশ করেছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

১৯৬৬ সালে জন্মগ্রহণ করা ওয়াকার-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল ও বর্তমান সেনাপ্রধান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১৮তম সেনাপ্রধান হিসেবে ২৩ জুন ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে আজ অব্দি তাকে যত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বিগত বছরগুলোর কোন আর্মি জেনারেলকে সেটা হতে হয়নি।
ঐতিহাসিক ৫ ই আগস্ট, গণঅভ্যুত্থান এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন; বিশ্রাম নেয়ার যেন সুযোগই পাচ্ছেন না জেনারেল ওয়াকার-উজ-জামান।

জুলাই বিপ্লব নিয়ে তার অনুভূতি তিনি ব্যক্ত করেন অনেকটা এভাবে “এটা সত্য। এত বড় গণ-অভ্যুত্থান। এত শহীদ, এত আহত, ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি। আমরা একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি। ২০২৪ সালে আমাদের জন্য একটা নতুন সুযোগ ও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানে ছাত্র, জনতা ও রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী ও আহত সবার প্রতি জাতি চিরকৃতজ্ঞ থাকবে।”

প্রায় সময়ে বিভিন্ন ইস্যুতে নানাভাবে তাকে বিতর্কিত করার চেষ্টা করেছে একশ্রেণীর লোকজন।
তার বিরুদ্ধে অন্যতম অভিযোগ হচ্ছে অন্য তিনি শেখ পরিবারের উত্তরসূরী। এর প্রেক্ষিতে বিশেষজ্ঞগণ বলছেন তিনি ঐ পরিবারের জামাতা হতে পারেন, তবে তিনি রক্ত সম্পর্কিত কেউ নন। এবং এই বিষয়টিও স্মরণে রাখতে বলেন যে ছাত্র জনতার উপর গুলি চালাতে নিষেধ করা মানুষটি ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। জানা যায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করতে এসএসএফ উদ্যত হলে এই বিষয়টিও সামলে নেন ওয়াকার-উজ-জামান।

এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান না থাকলে দেশটা ম্যাসাকার হয়ে যেত বলে মন্তব্য করেছেন রাওয়া’র চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক ।

জুলাই আন্দোলনের কথা স্মরণ করে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, “৫ আগস্ট জেনারেল ওয়াকার উজ জামান ছিলেন মূসা আলাইহিস (স.) এর মতো। অর্থাৎ ফেরাউনের ঘরে লালিত-পালিত হয়েছেন। কিন্তু মূসা আলাইহিস (স) কি ফেরাউনের পক্ষে ছিলেন? তার যে বিশাল একটা দিল, মানবতাবোধ, আল্লাহর যে ভয়, সততা, নিষ্ঠা, দেশপ্রেম, এটা একেবারে অসাধারণ।

আবদুল হাই বলেন, এটা অনেক আগে থেকেই আমি দেখেছি, আমার বিশ্বাস ছিল জেনারেল ওয়াকার উজ জামান কখনো ফ্যাসিস্ট হাসিনাকে কখনোই সমর্থন করবেন না। এ বিশ্বাস আমার শতভাগ ছিল।”

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মনে করেন বাংলাদেশের ইতিহাসের সেরা ৫ জন সেনাপ্রধানের তালিকা করলে সেখানে ওয়াকার-উজ-জামানের নাম আসবে।

সেনাবাহিনী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালাবে না, জনগণের পাশে থাকবে—এই বার্তা ৩ আগস্টই ছড়িয়ে পড়ে। ওই দিন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা সদরের হেলমেট অডিটরিয়ামে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন। এ সময় তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। নির্বাহী আদেশ ছাড়া যেকোনো উসকানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে গুলি না ছুড়তে তিনি সেনা সদস্যদের নির্দেশ দেন। এ ছাড়া সেনা কর্মকর্তাদের উদ্দেশে জানান, সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, ওই দিন সেনাপ্রধান তরুণ সেনা কর্মকর্তাদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত জানতে চান এবং স্পষ্ট করে বলেন, ‘এখন থেকে আর কোনো গুলি নয়। ’

সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির (অব.) এ প্রসঙ্গে বলেন, সেনাবাহিনীর জুনিয়র লেভেলের অফিসাররা ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিতে চাননি। তাদের মনোভাব সেনাপ্রধানের সিদ্ধান্ত নেওয়াকে সহজ করে। আলটিমেটলি সেনাপ্রধানকেই সঠিক সিদ্ধান্তটি নিতে হয়।

নির্বাচিত সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি কাজের সময় অতিরিক্ত বল প্রয়োগ না করার বিষয়টিও নিষ্ঠার সঙ্গে খেয়াল রাখছেন তিনি।

আমাদের সকলের শুভকামনা এবং সমর্থন রয়েছে তার প্রতি।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: জেনারেল ওয়াকার-উজ-জামানমহানায়ক
Previous Post

খোলা সয়াবিন তেলের দাম একটু কমতে শুরু করেছে: প্রেস সচিব

Next Post

জেলেনস্কিকে ‘মারধর না করে’ সংযম দেখিয়েছেন ট্রাম্প: রাশিয়া

Next Post
জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে সংলাপ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলেনস্কিকে 'মারধর না করে' সংযম দেখিয়েছেন ট্রাম্প: রাশিয়া

অ্যাপারেশন ড্রিল হ্যান্ডকাফের ছবি, বাংলাদেশ মানচিত্রের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৬৯ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT