চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা-অভিজ্ঞতা দুটোই হচ্ছে আফঈদা-রিপাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি নারী ফুটবল খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই প্রথমবার বিদেশে খেলতে গেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। যাদের সাথে খেলতে গেছে, সেই সংযুক্ত আরব আমিরাত র‌্যাঙ্কিংয়ে বেশ খানিকটা এগিয়ে। সবমিলিয়ে নতুনদের নিয়ে গড়া দলের অভিজ্ঞতা ও শিক্ষা ভালোই হচ্ছে, জানিয়েছেন দলের অন্যতম সেরা দুই তারকা, অধিনায়ক আফঈদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা। 

প্রথম ম্যাচ নিয়ে অধিনায়ক আফঈদা খন্দকার জানিয়েছেন, ‘সংযুক্ত আরব আমিরাত কীভাবে খেলে সেটা আমরা এ ম্যাচের আগে জানতাম না। এখন আমরা বুঝতে পেরেছি ওরা কীভাবে খেলে। ওদের খেলার ধরনটা বোঝার চেষ্টা করেছি এবং পরের ম্যাচে ওদের বিপক্ষে কীভাবে খেলব সেটা শেখার চেষ্টা করেছি।’

‘র‌্যাঙ্কিংয়ে উপরের দলের সাথে খেলে আমরা বুঝতে পারছি ওদের থেকে আমাদের দলের দূরত্ব কতটুকু। আমরা বাংলাদেশে গিয়ে সেভাবে অনুশীলন করব যেন ভালো খেলতে পারি। গত ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেগুলো যেন পরের ম্যাচে না হয়। কোচ আমাদের এ ব্যাপারে নিদের্শনা দেবেন, ভুলগুলো দেখাবেন, তিনি যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে খেলব।’

বাংলাদেশ দলের ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা জানিয়েছেন, ‘গত ম্যাচ অনেক ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক প্রথমেই গোল খেয়ে গেছি। ওদের সাথে আগে দেখা হয়নি এজন্য খেলার ধরনটা বুঝতে পারিনি। অবশ্যই আমরা অনেককিছু শিখেছি, পরবর্তী ম্যাচ ভালো খেলার চেষ্টা করব। আমাদের অভিজ্ঞতা হচ্ছে, শিখতে পারছি এটা আমাদের জন্য ভালো দিক।’

বাংলাদেশ স্বাগতিকদের কাছে প্রথম ম্যাচে হেরেছে ৩-১ ব্যবধানে। সংযুক্ত আরব আমিরাতের হয়ে জোড়া গোল করেন জর্জিয়া। অন্য গোলটি করেন এলিজাবেথ। বাংলাদেশের একমাত্র গোলটি আসে অধিনায়ক আফঈদার থেকে। ২ মার্চ স্বাগতিকদের বিপক্ষে পরের ম্যাচটি খেলবে লাল-সবুজের মেয়েরা।

Tags: আফিদাইউএইবাংলাদেশরিপালিড স্পোর্টস
Previous Post

নিরাপদ পানিকে ‘মৌলিক অধিকার’ ঘোষণা করে হাইকোর্টের রায়

Next Post

মধুর ক্যান্টিনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

Next Post
বিক্ষোভকারীরা মধুর ক্যান্টিনের ঘটনায় তদন্তের জন্য সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধুর ক্যান্টিনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

শিশু ও যুবকদের সঙ্গে আমিন খান, বন্ধুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ লাখ টাকা নিয়ে ১০ বছর বয়সী ছেলের সঙ্গে আমিন খানের দ্বন্দ্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT