চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুষ্পা’র কুপ্রভাব পড়েছে শিক্ষার্থীদের উপর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
অভিনেতা পুষ্পা চরিত্রে অভিনেতা অভিনয় করছেন, আলো ও পরিবেশ নাটকীয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে আলোড়ন ফেলেছিল ‘পুষ্পা’। এবার এই ছবির বিরুদ্ধে উঠল কুপ্রভাব ফেলার অভিযোগ। থুতনির নীচ থেকে হাত সরিয়ে বিশেষ কায়দায় আল্লু অর্জুন বলে ওঠেন, ‘ঝুঁকেগা নেহি’। আবার কখনও একটা কাঁধ উঁচু করে হাঁটেন তিনি চরিত্রের জন্যই। ‘পুষ্পা’ তথা আল্লুর চলাফেরার এই কায়দা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল মুহূর্তে।

অনেকেই এই কায়দা নকল করে নিজেরাও সমাজমাধ্যমে নানা ভিডিও তুলে পোস্ট করতেন। এবার ঠিক এই কারণেই আঙুল উঠল আল্লুর দিকে।

হায়দরাবাদের ইউসুফগুড়ার এক সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা ‘পুষ্পা’ ছবির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তার অভিযোগ, এই ছবির জন্যই শিক্ষার্থীরা বখে যাচ্ছে। বাচ্চাদের উপর সাংঘাতিক কুপ্রভাব পড়ছে।

সম্প্রতি শিক্ষা সমিতির সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও প্রধান শিক্ষকেরা। তখনই এই বিষয়টির উপর আলোকপাত করা হয়।

শিক্ষার্থীদের উপর চলচ্চিত্র কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ইউসুফগুড়া স্কুলের প্রধান শিক্ষিকা ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, বিশেষ করে সরকারি স্কুলের পড়ুয়াদের সামাল দেওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। এমন নয় যে তারা স্কুলে নিয়মিত আসছে না। কিন্তু শিষ্টাচার, কথা বলার ধরন কিছুই তাদের মধ্যে ঠিক নেই। কথায় কথায় অপশব্দের ব্যবহার করছে।

এমনকি শিক্ষিকার দাবি, ‘পুষ্পা ২’ দেখেই অদ্ভুত চুলের ছাঁট নিয়ে স্কুলে আসছে তারা। বাবা-মায়েরাও এই সব নিয়ে খুব একটা চিন্তিত নন বলে চিন্তা প্রকাশ করেছেন তিনি।

শিক্ষিকা বলেছেন, “ওদের আচার-আচরণ মোটেই সুবিধার নয়। কথায় কথায় গালিগালাজ করে। বিশেষ করে চুলের ছাঁটও খুব খারাপ। শিষ্টাচার শিখতে বললে ওরা আমাদের কথায় কানও দেয় না। ওদের মা-বাবারও যেন কিছুই যায় আসে না।” এই বিষয়গুলি সমাজমাধ্যমেও তুলে ধরেছেন সেই শিক্ষিকা। মিশ্র প্রতিক্রিয়া এসেছে নেটনাগরিকদের পক্ষ থেকে।

এক নেটনাগরিকের কথায়, “এই হচ্ছে কুরুচিকর ছবির অবদান। আমি জীবনেও এই ধরনের ছবি দেখিনি এবং দেখার জন্য উৎসাহও দিইনি। বিনোদন হিসাবেও কেন এই ধরনের ছবি দেখানো হবে? ভাল জিনিস দেখেও তো বিনোদন সম্ভব।” তবে বিপরীত মতও রয়েছে। এক জন লিখেছেন, “ছবিকে দোষ দিলে হবে? পড়ুয়াদের শিষ্টাচার শেখানো তো শিক্ষকদের দায়িত্ব।” –রিপাব্লিক ওয়ার্ল্ড

Tags: অভিযোগআল্লু অর্জুনপুষ্পা ২
Previous Post

জিয়াউর রহমানের চিন্তা ও তারেক রহমানের ৩১ দফা বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

Next Post

এসডিজি’র মাতৃস্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনে ‘সুস্থ মা ও সুস্থ পরিবার’ গড়ে তোলার বিকল্প নেই

Next Post
Dissemination event on healthy women and families held at Lohori Hall. Channel i News - চ্যানেল আই নিউজ

এসডিজি’র মাতৃস্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনে ‘সুস্থ মা ও সুস্থ পরিবার’ গড়ে তোলার বিকল্প নেই

শিল্পকলায় নাট্যপ্রদর্শনী ‘একটি বাংলাদেশ’ এর দৃশ্য, অভিনেতা ও অভিনেত্রীরা মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় কাব্যকুহুকের ‘একটি বাংলাদেশ’ মঞ্চায়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT