চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজান: খেজুরের বাজারে সুখবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাজারে খেজুর বিক্রেতা ও ক্রেতাদের ভিড়, রমজানে বিশেষ মূল্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের রমজানে রোজাদারের ইফতারির অন্যতম প্রধান অনুষঙ্গ খেজুরের বাজারে রয়েছে সুখবর। গতবছরের তুলনায় প্রকারভেদে প্রতি কেজি খেজুরের দাম কমেছে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। ফলে এবারের রমজানে খেজুর গতবারের চেয়ে ২০ শতাংশ পর্যন্ত কম দাম মিলবে।

ক্রেতারা বলছেন: বাজারে নজরদারি থাকলে এবছরের রমজানে কম দামে খেজুর পাওয়া যাবে।

রাজধানীর বাদামতলীর বিভিন্ন আড়ত ঘুরে দেখা গেছে: সব আড়তেই বিভিন্ন মানের প্রচুর খেজুর রয়েছে। দামও গতবছরের তুলনায় কম। শুল্ক ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ করায় আমদানিও বেড়েছে।

টিসিবিতে বিক্রি করা হয় ইরাকের ‘জাহিদি’ খেজুর। গত বছর রোজায় বিক্রি হয়েছিল ২৩০ টাকা কেজি। এবার একই খেজুর বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি। রমজান উপলক্ষে খোলা ট্রাকে খেজুর বিক্রি করছে টিসিবি, বিক্রি হচ্ছে ১৫৫ টাকা দরে।

মাঝারি আকারের মেডজুল গত বছর বিক্রি হয়েছিল ১ হাজার ৫০০ টাকা কেজি। এবার বিক্রি হচ্ছে ১ হাজার ৩২০ টাকা কেজি।

এ ছাড়া প্রতি কেজি দাব্বাস খেজুর ৩০০-৩৬০ টাকা, মাশরুখ ৪০০ টাকা, সাফারি ৬০০ টাকা, সৌদি আরবের আম্বর ৬০০ টাকা, নাকাল ২৮০ টাকা ও ছড়া খেজুর ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। আবার একটু দামি খেজুরের মধ্যে মান অনুযায়ী আজোয়া ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, মেডজুল ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা, মিসরের আম্বর ৯০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন: আওয়ামী লীগের সময় খেজুর আমদানি নিয়ন্ত্রণ করত নজরুল ইসলামের নাসা ও হাজী সেলিমের মদিনা গ্রুপ। এবার সেই সিন্ডিকেট ভেঙেছে। গতবার খেজুর এসেছিলো সাড়ে ২০ হাজার টনের কাছাকাছি। এবার আমদানি হয়েছে প্রায় ৫০ হাজার টন।

ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম বলছেন: ডলারের দাম গতবছরের চেয়ে বেশি হলেও সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে এবার খেজুর আমদানিও হয়েছে বেশি। গত বছরের চেয়ে এবার খেজুরে দাম কম থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব বলছে: ১ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত খেজুর আমদানি হয়েছে প্রায় ৫০ হাজার টন। গত বছর একই সময়ে আমদানি হয়েছিল ১৯ হাজার ৬৮৮ টন। অবশ্য ট্যারিফ কমিশনের হিসাবে, রোজায় খেজুরের চাহিদা ৬০ হাজার টন। বন্দর দিয়ে এখনও প্রতিদিন খেজুর আসছে।

Tags: এনবিআরখেজুরজাতীয় রাজস্ব বোর্ডরমজান
Previous Post

দেশ যেন এক আতঙ্কের রাজ্য: জিএম কাদের

Next Post

শেখ হাসিনা ও তার পরিবার সংশ্লিষ্ট চার মহাসড়ক-আট সেতুর নাম পরিবর্তন

Next Post
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশ চলাচলের জন্য উন্মুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা ও তার পরিবার সংশ্লিষ্ট চার মহাসড়ক-আট সেতুর নাম পরিবর্তন

বিএনপি নেতা মির্জা ফখরুল ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে পথ চলতে চায় বিএনপি: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT