চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে ফেব্রুয়ারিতে বিটিভিতে যা থাকছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
একুশে ফেব্রুয়ারিতে বিটিভিতে যা থাকছে, তার উপর আলোচনা করছেন একজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন একুশে ফেব্রুয়ারি। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানসূচি সেজেছে বিশেষ আয়োজনে।

দিনব্যাপী সম্প্রচারিত অনুষ্ঠানমালায় এদিন সকাল ১০টায় রয়েছে নৃত্যানুষ্ঠান ‘আমার বর্ণমালা’, ১০টা ৪০ মিনিটে ‘শিশুতোষ অনুষ্ঠান’, ১১টা ২০ মিনিটে ‘কবিতা আবৃত্তি’। বিকাল সাড়ে ৪টায় রয়েছে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’।

বিনোদ রায়ের সংগীত পরিচালনায় সংগীত পরিবেশন করেছেন শফি মন্ডল, সাজিয়া সুলতানা পুতুল, বশিরুজ্জামান সাব্বির, ঝিলিক, কামরুজ্জামান রাব্বি, মুহিন ও স্বরলিপি। ৫টা ৪০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘কথাসাহিত্যে অমর একুশে’, ৬টা ২০ মিনিটে গীতিনৃত্যনাট্য ‘একুশের চেতনায় জাতিসত্তা ও স্বাধীনতা’। বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ভাষাভাষীদের নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়। সাড়ে ৮টায় রয়েছে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান।

রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘বর্ণমালার গান’। জামিউর রহমান লেমনের রচনায় এটি প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। অভিনয় করেছেন নাজিয়া ফারহা, কবির হোসেন, জেবা জান্নাত, হুমায়ূন কাবেরী, গাজী ফারুক প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে- আবির, শুভ ও নিশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পর বাংলা ভাষাতত্ত্ব ও বর্ণমালা বিকাশের উপর পিএইচডি করছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি শিক্ষার্থী লারা। গবেষণার কাজ সম্পন্ন করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। ভিনদেশী শিক্ষার্থী লারা বাংলা ভাষার ইতিহাস জানতে গিয়ে অবাক হয়। সে জানতে পারে কীভাবে একটি জাতি তথা বাংলাদেশের মানুষ বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের রক্ত দিয়েছে। একুশে ফেব্রুয়ারিতে পিএইচডি শিক্ষার্থীরা একুশের অনুষ্ঠানের আয়োজন করে। ঐ অনুষ্ঠানে লারা বাংলায় লেখা তার নিজের একটি কবিতা পাঠ করে। বাংলা ভাষা নিয়ে তার লেখা কবিতাটি সবাইকে অবাক করে।

রাত ১০টায় রয়েছে ‘আলেখ্যানুষ্ঠান’। এছাড়াও একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাতফেরির অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

Tags: একুশে ফেব্রুয়ারিগাননাটকসংগীতসিনেমা
Previous Post

‘জার্মানিতে উচ্চশিক্ষা ও অভিবাসন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Next Post

কুয়েটে হামলার ঘটনায় ৫০০ জনের নামে মামলা

Next Post
কুয়েটের গেটের সামনে ভিড় ও পুলিশি নিরাপত্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েটে হামলার ঘটনায় ৫০০ জনের নামে মামলা

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে নাট্য পরিবেশনা ও বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ১০ দিনব্যাপী নাট্যোৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT