চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের ভেতরে ভারতের দালাল ঢুকে গেছে: জামায়াত নেতা ডা. তাহের

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
6:43 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
জামায়াত নেতা ডা. তাহেরের বক্তৃতা, জনসমাবেশে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের ভেতরে ভারতের দালাল ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের ও দলের সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা চেয়েছিলাম যেন এই সরকারের বিরুদ্ধে বক্তব্য দিতে না হয়। কারণ এই সরকারকে আমরাই বসিয়েছি। কিন্তু আমরা দেখছি এই সরকারের ভেতরও ভারতীয় ভূতের আছর আছে। এই সরকারের ভেতরেও ভারতের দালাল ঢুকে পড়েছে। সুতরাং যারা এখনো ষড়যন্ত্র করে ভারতের আধিপত্যবাদ টিকিয়ে রাখার চেষ্টা করবেন তাদের পরিনতি শেখ হাসিনার চেয়ে জঘন্য হবে।

বর্তমান সরকারের প্রতি এমন হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, আজহারুল ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে ঘোষিত হয়নি। এই রায় ঘোষনা হয়েছে মোদি সরকারের গোপন অন্ধকার কক্ষ থেকে। মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। কামরুজ্জামানের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। আমাদের সকল নেতার ফাঁসি জেল জুলুম সবই শেখ হাসিনার মাধ্যমে ভারত বাস্তবায়ন করেছে। আমরা ভারতকে মানি না। আমরা মানি বাংলাদেশকে। আমরা মাত্র আন্দোলন শুরু করেছি। ভালোয় ভালোয় আজহারুল ইসলামকে ছেড়ে দিন । না হয় আপনাদের বিদায় নিতে হবে অথবা অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে।

কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ইউসুফ ইসলাহী, কুমিল্লা মহানগরী শিবির সভাপতি হাছান আহমেদ প্রমুখ।

সমাবেশ শেষে টাউন হল থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে আরও অংশগ্রহণ করেন মহানগর জামায়াতে সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, দক্ষিন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

Previous Post

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ৫০৬ জনসহ গ্রেপ্তার ১৬৪৭

Next Post

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: আসিফ মাহমুদ

Next Post
আসিফ মাহমুদ স্থানীয় নির্বাচন নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: আসিফ মাহমুদ

বাংলাদেশের জেলা প্রশাসকদের সম্মেলন ২০২৫, ঢাকায় অনুষ্ঠিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

নদী, পাহাড় ও বন রক্ষায় জেলা প্রশাসকদের সুস্পষ্ট নির্দেশনা দিলেন পরিবেশ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT