চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সভাপতি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, অপরাধ
A A
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতির ছবি, গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর প্রগতি স্মরণীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্ব (২৪) কে গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

গতকাল শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি স্মরণীর রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ইসমোত জাহান ইলোরা বাদী হয়ে গত ২৮ জুলাই বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার ইব্রাহিম আনছারি অপূর্ব উক্ত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ ইব্রাহিম আনছারি অপূর্বকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আজ আদালতে পাঠানো হয়।

Tags: ছাত্রলীগ সভাপতিনিষিদ্ধ ঘোষিত সংগঠন
Previous Post

মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডেটা বিষয়ে হাইকোর্টের রুল জারি

Next Post

নিয়োগ বাতিল হওয়াদের সচিবালয়ের সামনে থেকে সরাতে জলকামান-সাউন্ড গ্রেনেড

Next Post
নির্বাচনবিরোধী প্রতিবাদে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়োগ বাতিল হওয়াদের সচিবালয়ের সামনে থেকে সরাতে জলকামান-সাউন্ড গ্রেনেড

বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো ‘বিশ্বজুড়ে বাংলা গান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT