চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো ‘বিশ্বজুড়ে বাংলা গান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন রিয়েলিটি শো ‘বিশ্বজুড়ে বাংলা গান’ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-কানাডা ভিত্তিক টিভি চ্যানেল ‘এটিভি ইউএসএ’। ‘বাংলাদেশ ঘোষণা’ নামে একটি আয়োজন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর লা ভিঞ্চি হোটেলে এটিভি ইউএসএ’র উদ্যোগে বাংলাদেশ-আমেরিকার কিছু যৌথ ইভেন্ট ও আশা মাল্টিমিডিয়ার শুভযাত্রা ঘোষণা করা হয়।

‘বাংলাদেশ ঘোষণা’ এই আয়োজনে উপস্থিত ছিলেন এটিভি ইউএসের এটিভি ইউএসএ’র কর্ণধার দম্পতি আকাশ রহমান ও এশা রহমান।

শিল্পীদের মধ্যে ছিলেন ফাতেমা তুজ জোহরা, হামিন আহমেদ, রেজানুর রহমান, রিজিয়া পারভীন, ফাহমিদা নবী, কানিজ আলমাস খান, রুনা খান, সাদিয়া জাহান প্রভা, সিফাত তাহসিন, নিরব, ধ্রুব গুহ, ফ্যাশন কোরিওগ্রাফার পিয়াল হোসেনসহ অনেকেই।

ওই ঘোষণার মূল ফোকাসে ছিল রিয়েলিটি শোয়ের লোগো উন্মোচন। ‘বিশ্বজুড়ে বাংলা গান’ এই স্লোগানকে সামনে রেখে এটিভি ইউএসএ আয়োজন করছে গানের এই রিয়েলিটি শো’টির।

শনিবারের সেই আয়োজনে উপস্থিত বিশিষ্ট শিল্পী ও গুণীজনদের অংশগ্রহণে আয়োজনটির লোগো উন্মোচনের মাধ্যমে রিয়েলিটি শোয়ের যাত্রা সূচনা করা হয়। রিয়েলিটি শোয়ের কো-অর্ডিনেটর ও অন্যতম বিচারক রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায় আয়োজনটি নিয়ে বিস্তারিত জানান।

ফাতেমা তুজ জোহরা বলেন, “বাংলা ভাষার জন্য অনেকেই কাতর। চীন, জাপানসহ অনেক ভাষার মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যারা বাংলা গান তো বটেই নজরুলের গান তারা অনেক পছন্দ করেন। এমন একটি সময় বাংলা গান নিয়ে এটিভি ইউএসএ আয়োজন করতে যাচ্ছে ‘বিশ্বজুড়ে বাংলা গান’। তাদের এ জন্য শুভ কামনা। আমার বিশ্বাস, প্লানিংটা ঠিক হলে এই আয়োজন চমৎকারভাবে হবে।”

হামিন আহমেদ বলেন, ‘বিদেশে থেকে এমন একটি টিভির গান নিয়ে যে ভাবনাচিন্তা, যেটা আমাকে মুগ্ধ করেছে। কারণ, এর আগে আমরা দেখে এসেছি রিয়েলিটি শো সাধারণত একটি শহর বা দেশের সংগীত নিয়ে হয়। কিন্তু বিশ্বজুড়ে বাংলা গান নিয়ে মনে হয় এটা প্রথম। আমি মনে করি, এত করে বাংলা গানের প্রচার, প্রসার ও বাংলা গানের প্রতি যাদের আগ্রহ আছে তারা বাংলা গান ধারণ করবে।’

অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে এটিভি ইউএসএ’র কর্ণধার দম্পতি আকাশ রহমান ও এশা রহমান বলেন, ‘আমরা চাইলেই বিদেশের মাটিতেই এই ঘোষণা অনুষ্ঠান করতে পারতাম। কিন্তু দেশের মানুষকে নিয়ে, দেশের মানুষের সম্পৃক্ততা নিয়েই এই আয়োজনটি আমরা শুরু করতে চাই। আমরা কৃতজ্ঞ দেশের শিল্পী-সাংবাদিকদের প্রতি যে তারা আমাদের এই শুভ সূচনালগ্নে হাজির হয়েছেন।’

এই আয়োজনে পরবর্তীতে আমেরিকা ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’র ঘোষণা অনুষ্ঠিত হয়। আমেরিকান বাংলাদেশি প্রখ্যাত শেফ খলিলুর রহমান ও এটিভি ইউএসএ’র কর্ণধার আকাশ রহমানের যৌথ উদ্যোগে এই আয়োজন নিয়ে বিস্তারিত জানানো হয়।

এছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার রাওয়া ক্লাবে অনুষ্ঠিতব্য এটিভি ইউএসএ আইকনিক সেলিব্রেশন নাইট অ্যান্ড অ্যাওয়ার্ড-এর বিস্তারিত জানানো হয়। বর্ণাঢ্য এই আয়োজনটি উপস্থাপনায় ছিলেন সাংবাদিক নাজনীন মুন্নি।

অনুষ্ঠানটি শেষ হয় আশা মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম টেলিফিল্ম ‘ফাঁদের প্রেমে’র প্রিমিয়ার অনুষ্ঠানের মাধ্যমে। এই টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানভীর তারেক। অভিনয়ে ছিলেন সাঈদ বাবু, সিফাত তাহসিন, আকাশ রহমানসহ অনেকে।

এই প্রিমিয়ারের মাধ্যমেই আশা মাল্টিমিডিয়ার শুভযাত্রা ঘোষণা করা হয় এবং একই সাথে তারা ঘোষণা করেন নিয়মিত চলচ্চিত্র, ডকুমেন্টারি, ফিকশন প্রযোজনা করার।

Tags: কানিজ আলমাস খানচয়নিকা চৌধুরীধ্রুব গুহনিরবফাহমিদা নবীরিজিয়া পারভীনরুনা খানরেজানুর রহমানসাদিয়া জাহান প্রভাসিফাত তাহসিনহামিন আহমেদ
Previous Post

নিয়োগ বাতিল হওয়াদের সচিবালয়ের সামনে থেকে সরাতে জলকামান-সাউন্ড গ্রেনেড

Next Post

বান্দরবানে ২২ রাবার শ্রমিককে অপহরণ

Next Post
বান্দরবানে লামা থানার সাইনবোর্ড, পাহাড়ি পরিবেশের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে ২২ রাবার শ্রমিককে অপহরণ

শিক্ষা উপদেষ্টা নির্বাচনের জন্য জেলা প্রশাসকদের প্রস্তুতি নিতে বললেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের লক্ষ্যে জেলা প্রশাসকদের প্রস্তুতি নিতে বললেন শিক্ষা উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT