চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরাত সফর শেষে দেশের উদ্দেশে প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা আমিরাত সফর শেষে দেশের উদ্দেশে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফলাসি। দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নিতে দুদিন আগে আমিরাত যান তিনি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা।

উচ্চপর্যায়ের বৈঠক ও পারস্পরিক আলোচনা সামিটে যোগদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা আমিরাতের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে ‘বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার’ অন্যতম। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতি বিনিয়োগের সুযোগ এবং ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ক জোরদার বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা ইউএই কর্তৃপক্ষকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। দেশটির কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের জন্যও আমন্ত্রণ জানান।

আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদি বাংলাদেশে একটি বিশেষ শিল্পপার্ক স্থাপনের প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টাও এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানান।

তিনি বলেন, বাংলাদেশকে ‘হালাল পণ্য উৎপাদনের কেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে পারে আমিরাত। কারণ এখানে কম খরচে দক্ষ শ্রমশক্তি পাওয়া যায়। এছাড়া শীঘ্রই একটি সিনিয়র বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর ঘোষণা দেন আমিরাতের বাণিজ্যমন্ত্রী।

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী ছিলেন-পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ।

Tags: প্রধান উপদেষ্টা
Previous Post

ইন দ্য মুড ফর লাভ

Next Post

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত

Next Post
বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলার শিশুপ্রহরে লেগেছে বসন্তের ছোঁয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT