চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে মদ্যপান করতে দেবে না সৌদি

২০৩৪ আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 13, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ট্রফি ও সৌদি আরবের পতাকা, ফুটবল বিশ্বকাপের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের মাটিতে হবে ২০৩৪ ফিফা বিশ্বকাপের আসর। ৪৮ দলের অংশগ্রহণে ম্যাচগুলো আরব দেশটির ৫ শহরের ১৫টি স্টেডিয়ামে হবে। বিশ্বকাপ দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসবে ভক্ত-সমর্থকরা। তবে টুর্নামেন্ট ঘিরে চলবে না কোনো মদ্যপান, পর্যটকদের জন্যও এই আইন শিথিল করবে না দেশটি।

বুধবার যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত যুবরাজ খালিদ বিন বন্দর আল সৌদ জানিয়েছেন, ২০৩৪ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী ভক্তদের মদ্যপান করতে দেয়া হবে না। বলেছেন, ‘মদ্যপান ছাড়াও প্রচুর মজা করা যায়। এটি শতভাগ প্রয়োজনীয় নয়, আপনি যদি চলে যাওয়ার পরে মদ্যপান করতে চান তবে আপনাকে স্বাগত। তবে এই মুহূর্তে আমাদের কাছে মদ্যপান নেই।’

সৌদি আরবে ভ্রমণকারী বিদেশী ভক্তদের জন্য অ্যালকোহল না থাকার সিদ্ধান্ত স্বাগত জানানোর মতো কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের সংস্কৃতি সীমানার মধ্যে থেকেই তাদের আপ্যায়ন করতে পেরে আমরাও খুশি থাকব। কিন্তু আমাদের সংস্কৃতি অন্যকারো জন্য পরিবর্তন করতে চাই না।’

সমকামী ভক্তরা বিশ্বকাপে নিরাপদে যোগ দিতে পারবেন কিনা এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেছেন, ‘সৌদিতে আমরা সবাইকে স্বাগত জানাব। এটি কোনো সৌদি অনুষ্ঠান নয়, এটি একটি বিশ্ব অনুষ্ঠান। যারা আসতে চান তাদের আমরা স্বাগত জানাব।’

এর আগে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে কাতার প্রথমে মদ নিষিদ্ধ করলেও পরবর্তী সময়ে জানিয়েছিল কিছু কিছু জায়গায় মদ পাওয়া যাবে। বিদেশি পর্যটকরা সেখান থেকে কিনতে পারবেন।

দীর্ঘসময় ধরেই সৌদি আরবে মদ কেনা-বেচা নিষিদ্ধ। মদ্যপানের বিরুদ্ধে দেশটিতে রয়েছে কঠোর আইন। সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি মদ্যপান করে ধরা পড়লে তাকে বেত্রাঘাত করাসহ কারাদণ্ড বা আর্থিক জরিমানা করা হয়।

Tags: খালিদফিফাফিফা বিশ্বকাপ ২০৩৪যুক্তরাজ্যলিড স্পোর্টসসৌদি আরব
Previous Post

নতুন বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্তের আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post

যেসব এলাকায় আজ ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

Next Post
গ্যাসের চুলার আগুন জ্বালানোর জন্য স্টিক ব্যবহার করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব এলাকায় আজ ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের পতাকার পাজল টুকরো. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবে ডেনমার্কের ব্যঙ্গাত্মক প্রচারণা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT