চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিদায় বাংলাদেশ’ লিখে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

এস কে রাসেল by এস কে রাসেল
1:00 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, রাজনীতি
A A
স্বেচ্ছাসেবক লীগ নেতার ছবি, sunglasses পরা, পটভূমিতে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের ফেসবুক আইডি থেকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে বাড়িতে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগের রাজীব আহমেদ নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে মধুরবহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার তিন মামলার পলাতক আসামি রাজীব আহমেদ হেলু অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

জানা গেছে, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু গত ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এমন একটি ছবি তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করে লিখেন ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’।

ফেসবুক এমন পোস্ট করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকল বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে উপজেলার মধুরহাটি এলাকা থেকে রাজিবকে গ্রেপ্তার করে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Tags: আত্মগোপনকিশোরগঞ্জনেতা গ্রেপ্তারস্বেচ্ছাসেবক লীগ
Previous Post

রাতে রিয়াল-ম্যানসিটি মহারণ: পরিসংখ্যান কী বলছে

Next Post

মাতামুহুরি নদী পর্যটনের আরেক আকর্ষণ

Next Post
মাতামুহুরি নদীর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পর্যটকদের জন্য আকর্ষণীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতামুহুরি নদী পর্যটনের আরেক আকর্ষণ

শহীদ মিনার ও ভাষা শহীদদের স্মৃতি, ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারের ইতিহাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT