চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, গাজীপুর, জনপদ, শিক্ষা
A A
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল শুরু হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) দুপুর একটার পর এই মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীদেরকে “গাজীপুরের মাটি, চব্বিশের ঘাঁটি”, “ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ” ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে জড়ো হয়েছেন।

বিক্ষোভকারীদের দাবি, আগামীকাল রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মাঝে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, সারাদেশে চিরুনি অভিযান চালিয়ে ‘আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সাত দিনের মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে, প্রশাসনের দায়িত্বে অবহেলার বিচার ও উপদেষ্টাদের জবাবদিহি করতে হবে, ‘আওয়ামী সন্ত্রাসীদের’ স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারিভাবে সিলগালা করতে হবে, তাজউদ্দীন মেডিকেলের চিকিৎসা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে দ্রুতগতিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকের মাঝেই আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙার ঘোষণা দেয় তারা এবং সেইসাথে আরও বলে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি সরকারিভাবে সিলগালা না করা হলে সেগুলোও ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হবে।

এই সমাবেশে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাও।

সমন্বয়ক আরিফ সোহেল তার বক্তব্যে বলেন, আমলাতন্ত্র, পুলিশ, প্রশাসন সবকিছুর পুরনো রূপ ধ্বংস করে দিয়ে বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতাকে দিয়ে নতুন করে রাষ্ট্রব্যবস্থা সাজাতে বলেছিলাম আমরা।

‘‘আজকে ছয় মাস পরে আমরা দেখতে পেয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের কিছুই করার নাই। আমাদের সংগ্রামী ভাইয়েরা আক্রমণের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে। প্রশাসন সহযোগিতা করে নাই। সেখানে ফ্যাসিবাদী দোসররা বসে আছে। যদি পুলিশ সহযোগিতা না করে, তাহলে নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেদের নিতে হবে।’’

তিনি বলেন, যাদের সক্ষমতা আছে, তাদেরকে নিয়ে প্রয়োজনে নতুন বাহিনী তৈরি করা হোক। সারাদেশের সকল অরাজকতা আমরা থামিয়ে দিবো। এই পুলিশ থামাবে না। আমরা ছাড়া কেউ থামাবে না।

Tags: গাজীপুরবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনমিছিলমিছিল-সমাবেশ
Previous Post

‘শেখ হাসিনা উস্কানি দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে’

Next Post

নোলানের জন্য বন্ধুর ছবি ছাড়লেন ডেমন

Next Post
নোলানের জন্য বন্ধুর ছবি ছাড়লেন ডেমন, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নোলানের জন্য বন্ধুর ছবি ছাড়লেন ডেমন

বাংলাদেশের গৃহমন্ত্রালয় অফিসের সাইনবোর্ড, বাংলা ও ইংরেজি ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরসহ সারাদেশে আজ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT