চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ের পথে বিজেপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2025
in আন্তর্জাতিক
A A
বিজেপি সমর্থকদের আনন্দ উল্লাস, পতাকা হাতে বিজয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে।

আজ (৮ ফেব্রুয়ারি) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বেশিরভাগ বুথফেরত জরিপে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দেওয়া হয়েছে। ৭০ সদস্যের বিধানসভায় বিজেপি ৩৫টিরও বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিল্লিতে ভোটগ্রহণ শেষ হয় এবং এরপর থেকে ভোট গণনা চলছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, এবার ৬০ শতাংশের বেশি যোগ্য ভোটার ভোট দিয়েছেন। দিল্লি রাজধানী হিসেবে প্রতীকী গুরুত্ব বহন করে, তাই এই নির্বাচন উভয় প্রধান দলের জন্য মর্যাদার লড়াই।

২০১৩ সাল থেকে দিল্লি শাসন করছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। তবে সম্প্রতি দলটি দুর্নীতির অভিযোগে জড়িয়েছে, যদিও তারা এ অভিযোগ অস্বীকার করেছে। জাতীয় পর্যায়ে প্রধান বিরোধী দল কংগ্রেসও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তবে জরিপে তাদের জন্য হতাশাজনক ফলাফলের পূর্বাভাস দেওয়া হয়েছে।

কংগ্রেস ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি শাসন করেছিল, কিন্তু দুর্নীতির অভিযোগের কারণে ক্ষমতাচ্যুত হয়। এর ফলে ভোটাররা এএপির দিকে ঝুঁকে পড়ে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, বিভিন্ন সংবাদ সংস্থার বুথফেরত জরিপ অতীতে প্রায়ই ভুল প্রমাণিত হয়েছে এবং নিরপেক্ষ ছিল না।

এক্সিট পোল বা বুথফেরত জরিপ চূড়ান্ত ফলাফল না হলেও এটি ইঙ্গিত দিচ্ছে যে, গত বছরের সাধারণ নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদি ভারতীয় ভোটারদের কাছে এখনও জনপ্রিয়।

Tags: বিজেপিবিধানসভা নির্বাচন
Previous Post

রাষ্ট্রকে বেসরকারিকরণ করার কারণে এত দুঃশাসন হয়েছে: ড. মাহবুব উল্লাহ

Next Post

শিল্পী নাজমুন নাহার রহমানের পাচঁদিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী আজ

Next Post
নাজমুন নাহার রহমানের একক চিত্র প্রদর্শনী উদ্বোধন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী নাজমুন নাহার রহমানের পাচঁদিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী আজ

প্রতিবাদে অংশ নেওয়া মানুষরা ইউএসএআইডি কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএসএআইডি কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT