চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরের জাদুতে বিশ্বজয় করা কে এই চন্দ্রিকা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
চন্দ্রিকা গান গাইছেন, পেছনে দর্শক ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুরের জাদুতে মাত করেছেন বিশ্ববাসীকে। এবার গ্র্যামি জিতলেন ৭০ বছর বয়সি সংগীতশিল্পী চন্দ্রিকা ট্যান্ডন। ৬৭তম গ্র্যামিতে ‘বেস্ট নিউ এজ’, ‘অ্যাম্বিয়েন্ট’ এবং ‘চ্যান্ট অ্যালবাম’ ক্যাটিগরিতে সেরার সেরা হলো চন্দ্রিকার ‘ত্রিবেণী’ অ্যালবামটি।

এই অ্যালবামে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁশিবাদক উটার কেলারম্যান এবং জাপানের সেলিস্ট ইরু মাৎসুমোতো।

রিকি কেজ এবং আনুশকা শঙ্করের মতো সংগীতশিল্পীকে হারিয়ে গ্র্যামি জিতে উচ্ছ্বসিত চন্দ্রিকা। বললেন, ‘দুর্দান্ত লাগছে।’ তবে কেবল সংগীতশিল্পীই নন, অন্য একটি পরিচয় রয়েছে চন্দ্রিকা ট্যান্ডনের।

মার্কিন নাগরিক হলেও তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত! শিল্পী পরিচয়ের বাইরে একাধারে তিনি একজন শিল্পপতিও বটে।

পেপসিকো সংস্থার প্রাক্তন সিইও ইন্দ্র নুয়ীয়ের দিদি চন্দ্রিকা। তার জন্ম এবং বেড়ে ওঠা চেন্নাইতে। পড়াশোনা করেছেন মাদ্রাজ ক্রিস্টান কলেজে। আইআইএম আমেদাবাদ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন।

পুরস্কার জয়ের পর রেকর্ডিং অ্যাকাডেমিকে তিনি বলেন, ‘এই ক্যাটিগরিতে একাধিক বড় বড় নাম ছিল। তারা প্রত্যেকেই অসাধারণ সংগীতশিল্পী। ফলে এই পুরস্কার জয়ের আনন্দটা দ্বিগুণ হয়ে গিয়েছে।’

তবে চন্দ্রিকা ট্যান্ডনের এটিই প্রথম গ্র্যামি নয়। ২০১১ সালে তার ‘ওম নমো নারায়ণা: সোল কল’ অ্যালবামটি ‘বেস্ট কনটেমপরারি ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ ক্যাটিগরিতে নমিনেট হয়েছিল। যদিও সে বছর পুরস্কার জেতেননি এই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।

‘বেস্ট নিউ এজ’, ‘অ্যাম্বিয়েন্ট’, ‘চ্যান্ট অ্যালবাম’ ক্যাটিগরিতে নমিনেটেড ছিল রিকি কেজের ‘ব্রেক অফ ডন’, রুইচি সাকামোতোর ‘ওপাস’, অনুস্কা শঙ্করের ‘চ্যাপ্টার ২: হাউ ডার্ক ইট ইজ় বিফোর ডন’ এবং রাধিকা ভেকারিয়ার ‘ওয়ারিয়র্স অফ লাইট’।

লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো.কম এরেনাতে বসেছিল গ্র্যামি আওয়ার্ডের আসর। বিশ্বের তাবড় সংগীতশিল্পীদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। রেকর্ডিং অ্যাকাডেমি আয়োজিত এই অনুষ্ঠানটি ভারতীয়রা ডিসনি+হটস্টারে লাইভ সম্প্রচার দেখতে পেয়েছেন।

Tags: গ্র্যামিলিড বিনোদন
Previous Post

থাইল্যান্ডে সফল বাংলাদেশী

Next Post

উপাচার্যের আশ্বাসে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের অনশন স্থগিত

Next Post
উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে অনশন স্থগিতের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপাচার্যের আশ্বাসে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের অনশন স্থগিত

সমর্থকরা হোর্ডিং ধরে নম্রতা ও সম্মানের বার্তা পাঠাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটিকে ৫ গোল দিয়ে ‘বিনয়ী’ হতে শেখাল আর্সেনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT