চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানকে ‘খুব ঘনিষ্ঠ মিত্র’ বললেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা ও জাপানী প্রতিনিধির সাক্ষাৎ, বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানকে খুব ঘনিষ্ঠ মিত্র ও পরোপকারী বন্ধু বলে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকোর সাথে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, এটা নতুন বাংলাদেশ, আমাদের সম্পর্কের পরিপ্রেক্ষিতে খুব উপযুক্ত সময়। এই ঐতিহাসিক সময়ে দুই দেশের দৃঢ় সহযোগিতা প্রয়োজন।

ইকুইনা আকিকো বলেন, জাপান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং ক্রমাগত সমর্থন করে যাচ্ছে। বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করা সফরের উদ্দেশ্য।

জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার, যা বছরের পর বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিক ও উদার সহায়তা দিয়ে আসছে।

দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার, এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।

জাপানের উপমন্ত্রী এসময় অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগ এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে খোজখবর নেন।

Tags: জাপানপ্রধান উপদেষ্টা
Previous Post

আলোচনা দীর্ঘ করলে স্বৈরাচার আবারও মাথাচারা দেবে: তারেক রহমান

Next Post

বিপিএলে প্লে-অফে কার খেলা কবে-কখন

Next Post
বিপিএলের প্লে-অফের প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা, মাঠে প্রস্তুতিপর্ব চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে প্লে-অফে কার খেলা কবে-কখন

রংপুর ক্রিকেট দলের খেলোয়াড় সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হারের ধারা ভেঙে ফাইনালে যেতে চায় রংপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT