চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান

রুমী সাঈদ by রুমী সাঈদ
8:08 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2025
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সৌদি আরবে যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন মো. দেলোয়ার হোসেন।

সম্প্রতি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে তিনি তার পরিচয়পত্র পেশ করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রাজধানী রিয়াদে পরিচয়পত্র গ্রহণ করেন।

এ সময় রাষ্ট্রদূত তাকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করায় সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহাপরিচালক রাষ্ট্রদূতকে গ্রহণ করে নয়া রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে, রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। যেখানে তিনি সবাইকে সেবার মনোভাব নিয়ে দূতাবাসের সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন।

রাষ্ট্রদূত কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভার শুরুতেই স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদের। তিনি পরিবর্তিত বাংলাদেশে নাগরিকদের আকাঙ্ক্ষার কথা স্মরণ রেখে সকল কর্মকর্তা ও কর্মচারীদের দূতাবাসের কাজে আত্মনিয়োগ ও এর গুণগত মান উন্নয়নের আহ্বান জানান।

রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেধাবী ও চৌকষ এ কর্মকর্তা সৌদি আরবে দায়িত্ব গ্রহণের পূর্বে সাউথ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Tags: দেলোয়ার হোসেনরাষ্ট্রদূতসৌদি আরব
Previous Post

ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে চাঁদপুরের যে ভেন্যু

Next Post

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৭ জন

Next Post
ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৭ জন

কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার, পুলিশি অভিযানে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT