চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বই প্রকাশের আগে পান্ডুলিপি যাচাইয়ের সংবাদ বিষয়ে যা বলছে ডিএমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন গণমাধ্যমে বইমেলায় প্রকাশিত বইয়ের পান্ডুলিপি যাচাই সংক্রান্ত প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই বক্তব্য গণমাধ্যমে পাঠান।

ডিএমপির বক্তব্যে বলা হয়, ৩১ জানুয়ারি বইমেলা প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের আলোকে মেলায় প্রকাশিত বই যাচাই-বাছাই সম্পর্কে উত্থাপিত প্রশ্নের জবাবে এ সংক্রান্ত বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করা হয়। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা কোনো উস্কানিমূলক বই প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বাংলা একাডেমিকে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে বই মেলা আয়োজনে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনায় এ সংক্রান্ত অনেকে বিষয়টি উপস্থাপন করেন। প্রকৃতপক্ষে প্রকাশিতব্য বই গুলো আগামীতে পুলিশের ভেটিং বা অনুমোদন সংক্রান্ত কোনো পরার্মশ বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বা বলা হয়নি।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, লেখনির মত সৃজনশীল কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহিত করি। মুক্ত মনের চর্চা ও বিকাশের পরিবেশকে আমরা স্বাগত জানাই। অতএব এ বিষয়ে অহেতুক ভুল ব্যাখ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ করা হলো।

Tags: ডিএমপিবইমেলা
Previous Post

শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত: ডিবি প্রধান

Next Post

ছিনতাইয়ের উদ্দেশ্যে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত, পরে হত্যা

Next Post
আদালত প্রাঙ্গণে একজন ব্যক্তিকে পুলিশ escort করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিনতাইয়ের উদ্দেশ্যে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত, পরে হত্যা

দুই দিনের পুষ্টি সম্মেলনে অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রথমবারের মতো দুই দিনের পুষ্টি সম্মেলন উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT