চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 অপরাহ্ন 29, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে তল্লাশি চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার টেকনাফে পাহাড় কেটে নতুনভাবে গড়ে উঠা রোহিঙ্গাদের বসতি উচ্ছেদ করেছে প্রশাসনের যৌথ টিম।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ও থানা পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, আমাদের এখানে বিশাল পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ জায়গায় রোহিঙ্গারা বসবাস করে। এটি খুব ঝুঁকিপূর্ণ হওয়ায় পুলিশ প্রশাসনসহ যৌথ অভিযানে রোহিঙ্গাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ঝুঁকিপূর্ণ বাড়িগুলো উচ্ছেদ করা হচ্ছে।

তিনি বলেন, যেহেতু তারা মানবিকভাবে এখানে এসেছে, তারা আশ্রয়হীন মানুষ। তাদেরকে বিকল্প কোন জায়গায় ব্যবস্থা করে, সেখানে স্থানান্তর করা হবে।

(২৫ ও ২৭) এর ক্যাম্প ইন-চার্জ (সিনিয়র সহকারী সচিব) খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, পাহাড়ে খুব ঝুঁকিপূর্ণ এলাকায় আগত নতুন রোহিঙ্গারা ঘর তৈরি করে বসবাস করছে। বৃষ্টি হলে পাহাড় ধ্বসের আশঙ্কা আছে। তাই ঝুঁকি বিবেচনা করে আমরা এখানে উচ্ছেদ অভিযান করছি।

তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় রোহিঙ্গাদের এখান থেকে অন্য ক্যাম্পে তাদের ফেরত পাঠানো হবে। খুব তাড়াতাড়ি তাদেরকে বসবাসের উপযোগী জায়গা করে দেওয়া হবে। এ অভিযান এক দিনের শেষ হবে না। তবে ঝুঁকিপূর্ণ যে-সব বসতি রয়েছে, সবগুলো উচ্ছেদ করা হবে।

এর আগে গত ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের পাহাড় ও সংরক্ষিত বন উজাড় হয়ে যাচ্ছে। এই দুই উপজেলায় বন বিভাগের হিসাবেই প্রায় ৯ হাজার একর পাহাড় কেটে তারা বসতি স্থাপন করেছে। সরকার যেখানে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে চেষ্টা করছে, সেখানে টেকনাফে পাহাড় কেটে নতুন করে রোহিঙ্গা ক্যাম্প তৈরি বিষয়টি পরিবেশ হুমকির পাশাপাশি ক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী।

Tags: উচ্ছেদটেকনাফ
Previous Post

অবৈধ অভিবাসী ধরতে নিউইয়র্কে অভিযান, ১ বাংলাদেশিসহ বহু গ্রেপ্তার

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান

Next Post
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান

জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বাতিলের প্রতিবাদে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

মুসল্লিদের ভাঙচুরের পর জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT