চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরের টানা তৃতীয় হার, প্লে-অফের দৌড়ে এগিয়ে চিটাগং

ছিটকে গেল ঢাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 29, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
চিটাগং ক্রিকেট দল মাঠে খেলছে, রংপুরের টানা তৃতীয় হার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছন্দ আর ফিরে পাওয়া হল না রংপুর রাইডার্সের। টানা আট জয়ে প্লে-অফ নিশ্চিতের পর দুর্বার রাজশাহীর কাছে টানা দুই ম্যাচ হেরেছিল দলটি। এবার চিটাগং কিংসের বিপক্ষেও জয়ে ফেরা হল না তাদের। টানা তৃতীয় হার দেখেছে গ্লোবাল চ্যাম্পিয়নরা। রংপুরকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটা এগিয়ে গেল চিটাগং। চিটাগংয়ের জয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে ঢাকা।

টানা তিন হারে শীর্ষ হারিয়েছে রংপুর রাইডার্স। ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে দুইয়ে নেমে গেছে নুরুল হাসান সোহানের দল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে শীর্ষে উঠেছে ফরচুন বরিশাল। ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে চিটাগং। লিগপর্বের সব ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে চারে রাজশাহী।

প্লে-অফের দৌঁড়ে এতদিন কাগজে-কলমে টিকে ছিল ঢাকা ক্যাপিটালস। ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তাদের। বাকি দুটি ম্যাচে জয় পেলে পয়েন্ট হতো ১০। তাতে এতদিন সম্ভাবনা ছিল। তবে ইতিমধ্যে চারটি দল ১২ বা তার বেশি পয়েন্ট আদায় করায় শেষ চারের স্বপ্ন শেষ চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দলটির। সবার আগে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট স্ট্রাইকার্সের। ১১ ম্যাচে তাদের জয় কেবল দুটিতে। তবে প্লে-অফের দৌড়ে এখনও টিকে আছে খুলনা টাইগার্স। ১০ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। প্লে-অফে খেলতে বাকি দুটি ম্যাচে জয় আবশ্যক দলটির। কোনো একটি ম্যাচে হেরে গেলে ছিটকে যাবে।

বুধবার মিরপুরে দিনের প্রথম খেলায় টসে জিতে রংপুরকে আগে ব্যাটে পাঠায় চিটাগং। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৪৩ রান তোলে রংপুর। জবাবে ১৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বন্দরনগরীর দলটি।

আগে ব্যাটে নামা রংপুর শুরুতেই চাপে পড়ে। ৩৭ রানে তিন উইকেট হারায়। ৬৮ রানের মধ্যে হারায় পাঁচ ব্যাটারকে। পরে শেখ মেহেদীকে নিয়ে রংপুরকে টানেন ইফতিখার আহমেদ। ৩ ছক্কা ও ৭ চারে ৪৭ বলে ৬৫ রান করেন ইফতিখার। ২০ বলে ২২ রান করেন মেহেদী। সৌম্য সরকার ১৭ বলে ২৩ রান করেন। বাকিদের কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

চিটাগংয়ের হয়ে খালেদ আহমেদ দুই উইকেট নেন। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী। উইকেট না পেলেও দারুণ করেছেন আলিস আল ইসলাম। ৪ ওভারে কেবল ১৪ রান খরচ করেছেন রহস্য স্পিনার।

জবাবে ২৯ রানে দুই ব্যাটার হারালেও চিটাগংকে চাপে পড়তে দেননি পারভেজ হোসেন ইমন। দুটি করে চার ও ছক্কায় ৪৩ বলে ৪১ রান করে আউট হয়ে যান দলীয় ১০৪ রানে। ১১৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে চিটাগং। হায়দার আলি ঝড়ো ব্যাটিংয়ে চাপ কাটিয়ে তোলেন।

১৮তম ওভারে আকিফ জাভেদের চার বলের চারটিতে ছক্কা হাঁকিয়ে চিটাগংকে জয়ের বন্দরে পৌঁছান। ছয়টি ছক্কা ও এক চারে ১৮ বলে ৪৮ রান করেন হায়দার। মোহাম্মদ মিঠুন ১৫ বলে ২০ এবং গ্রাহাম ক্লার্ক ১২ বলে ১৫ রান করেন।

রংপুরের হয়ে আকিফ জাভেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন দুটি করে উইকেট নেন।

Tags: চিটাগংঢাকাবরিশালবিপিএল ২০২৫রংপুরলিড স্পোর্টসহায়দার
Previous Post

পুরো ইজতেমা ময়দানে ড্রোন দিয়ে নিরাপত্তা: আইজিপি

Next Post

এবার বাধার মুখে অপু বিশ্বাস

Next Post
অপু বিশ্বাস রঙ ছড়াতে দিনাজপুর যাচ্ছেন, সুন্দর পোশাক ও হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার বাধার মুখে অপু বিশ্বাস

সালাহউদ্দিন নির্বাচনী ভাষণে speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ আগস্ট নির্বাচন দিয়ে গণঅভ্যুত্থানকে স্মরণীয় করুন: সালাহউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT