চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারের চামড়া শিল্প নগরীর শ্রমিকদের বিক্ষোভ

জাকির হাসান by জাকির হাসান
3:50 অপরাহ্ন 29, জানুয়ারি 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
সাভারে চামড়া শিল্প নগরীর শ্রমিকরা বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাভারের চামড়া শিল্প নগরীর ট্যানারির শ্রমিকেরা।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে উপজেলার তেঁতুলঝোরা ইউনিয়নের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারির মুল গেটের সামনে এ বিক্ষোভ করেন তারা।

এসময় তারা সেখানে রাস্তায় যানচলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের আন্দোলনের কারণে ট্যানারির বেশীর ভাগ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এ সময় চামড়া শিল্পের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়নের দাবি জানান তারা।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, এতদিন ধরে ট্যানারি শ্রমিকেরা চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করতেন। তাদের চাকরি স্থায়ী করা হয় না। পরে সরকার ট্যানারি শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ঘোষণা করে। সব ক্ষেত্রে নূন্যতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত নূন্যতম মজুরি এখনো বাস্তবায়ন করেনি ট্যানারি মালিকপক্ষ। দীর্ঘ সময় পার হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা।

ট্যানারির শ্রমিকরা আরও বলেন, সরকার আমাদের জন্য মোট পাঁচটি গ্রেডে মজুরি বোর্ডের মাধ্যমে নূন্যতম মজুরি ঘোষণা করেছে, যেখানে সর্বনিম্ন মজুরি ১৮ হাজার ১ টাকা। মালিক, শ্রমিক, ইউনিয়নসহ সব পক্ষের সম্মতিতেই এ মজুরি ঘোষণা করা হয়েছে। কিন্তু মালিকেরা এখন এসে বলেন এই মজুরি তাদের জন্য বেশি হয়ে গেছে। আমরা ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পাই। তা দিয়ে আমাদের সংসার চলে না। তারা আমাদের দিয়ে কোটি কোটি টাকা আয় করছেন; কিন্তু আমাদের পাওনা দেন না। ২১ নভেম্বর সরকার আমাদের নূন্যতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। পাঁচটি গ্রেডে আমাদের মজুরি নির্ধারণ করা হয়েছে। এর থেকে একচুল কম নিতে আমরা রাজি নই।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, শুধু নূন্যতম মজুরি নয়, আরও বেশ কিছু বিষয় যেমন প্রভিডেন্ট ফান্ড নিয়েও সমস্যা রয়ে গেছে। আমরা তিন দিন আগেও আলোচনায় বসেছিলাম, তবে এখনো সমাধান হয়নি। আগামী সপ্তাহের মধ্যে বসে এটা সমাধান করতে হবে।

Tags: শ্রমিকদের বিক্ষোভ
Previous Post

২৬ ঘণ্টা পর সারাদেশে রেল যোগাযোগ শুরু হলেও শিডিউল বিপর্যয়ে যাত্রী ভোগান্তি

Next Post

এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা রাজশাহীর

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা হোটেল ছাড়ার নির্দেশনা নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা রাজশাহীর

প্রেস সচিব সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, মুখে মুখোশ পরা নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের হরতাল-অবরোধ ঘিরে সরকার কঠোর হবে: প্রেস সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT