চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে কেবল ৬৫ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 26, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির কারণে ঘণ্টাখানেক পর শুরু হয় বাংলাদেশ-ভারত ম্যাচ। অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সের ময়দানে আগে ব্যাটে নেমে সুবিধা করতে পারেনি সুমাইয়া আক্তারের দল। হতাশার ব্যাটিংয়ে ভারকে কেবল ৬৫ রানের লক্ষ্য দিতে পেরেছে জুনিয়র টিম টাইগ্রেস।

মালয়েশিয়ার বেইউমাস ওভালে রোববার সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠান ভারত অধিনায়ক নিকি প্রসাদ। মাঠ ভেজা থাকায় দেরিতে টস হলেও কোনো ওভার কাটা যায়নি। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সবে ৬৪ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে বাংলাদেশ।

ব্যাটে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জুনিয়র টাইগ্রেস দল। প্রথম ওভারে ২ রান করা মোসাম্মৎ ইভাকে ফেরান ভারতের শবনম। পরের ওভারে রানআউট হয়ে ফেরেন ১১ বলে ৫ রান করা সাদিয়া ইসলাম। প্রথম দুই ওভারে দুই উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে একের পর এক উইকেট খোয়াতে থাকে সুমাইয়ার দল।

পরে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে সাজঘরের পথ ধরেন আরও তিন ব্যাটার। ফাহমিদা ছোঁয়া, সুমাইয়া আক্তার সুবর্ণা ও আফিয়া আশিমা ইরার ব্যাট থেকে আসে যথাক্রমে ২, ৫ ও ৭ রান। হাল ধরার চেষ্টা করেন জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে বৈষ্ণবী শর্মা ঘূর্ণিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মাওয়া। তার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান।

খানিকদূর একাই লড়াই করে গেছেন অধিনায়ক সুমাইয়া। অপরাজিত থেকে ২৯ বলে ২১ রানের একটি ইনিংস খেলেন। সাদিয়া আক্তার শূন্য ও নিশিতা আক্তার করেন ৬ রান। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৬৪ রানে থামে বাংলাদেশ।

ভারতের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন বৈষ্ণবী। ত্রিশা গঙ্গাদি, শবনম ও জোশিথা ভি জে নেন একটি করে উইকেট।

Tags: অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপনিকি প্রসাদবাংলাদেশভারতমালয়েশিয়াসুমাইয়া
Previous Post

প্রিয়জন হারিয়ে মানুষ ছাড়াও শোক পালন করে যেসব প্রাণী

Next Post

শীতে কাঁপছে নওগাঁ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Next Post
নওগাঁয় কুয়াশাচ্ছন্ন সড়ক, একজন ব্যক্তি সাইকেল চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে কাঁপছে নওগাঁ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

উর্মি জামিনে মুক্ত, তার ছবি ও সংবাদ সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পেলেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার উর্মি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT