চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনলিমিটেড ইন্টারনেটসহ ওয়াইফাই সমাধান নিয়ে এলো বাংলালিংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 23, জানুয়ারি 2025
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলালিংকের ওয়াইফাই ও ইন্টারনেট পরিষেবা লোগো, দ্রুত সংযোগের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগাযোগ ও সংযোগের ক্ষেত্রে (কানেক্টিভিটি) আনলিমিটেড সুবিধা নিশ্চিত করতে ওয়াইফাই ওয়্যারলেস রাউটারের বিস্তৃত সেবা নিয়ে এসেছে উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।

এখন গ্রাহকরা ঘরে বা অফিসে বসেই জেডটিই কে১০ রাউটারের মাধ্যমে দেশের দ্রুততম ফোরজি ইন্টারনেটের ওয়্যারলেস (তারহীন) কানেক্টিভিটি উপভোগ করার সুযোগ পাবেন।

গ্রাহকরা টফিতে টিভি চ্যানেল, নাটক বা মুভির মতো অসংখ্য কনটেন্ট উপভোগ করার সুযোগ পাবেন। পাশাপাশি, বাংলালিংক ওয়াইফাই সমাধান ব্যবহারকারীরা বঙ্গ, হইচই, আইস্ক্রিন ও দীপ্ত প্লের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মাসিক সাবস্ক্রিপশন ও আনলিমিটেড ইন্টারনেট পাবেন। দেশজুড়ে ডিজিটাইজেশন সম্প্রসারিত করার ক্ষেত্রে ফিক্সড ওয়্যারলেস রাউটারের মাধ্যমে বাড়ি ও অফিসে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি করতে এই সেবা নিয়ে আসা হয়েছে। ওয়্যারলেস রাউটারের মাধ্যমে ফোরজি ইন্টারনেট নিশ্চিত করার মাধ্যমে শিক্ষা, অফিস, ব্যবসা, স্বাস্থ্যসেবা, গেমিং, বিনোদন, আপলোডিং, ডাউনলোডিং ও স্ট্রিমিংয়ের মতো নানান ক্ষেত্রে ডিজিটাল সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “বাংলাদেশের দ্রুততম ফোরজি ইন্টারনেট প্রদানকারী হিসেবে বাংলালিংক সবার জন্য ইন্টারনেট আরও সহজলভ্য করতে এবং ডিজিটাল ব্যবধান কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিয়ে আসা নানা ডিজিটাল সেবা ও সাবস্ক্রিপশনের মাধ্যমে বাড়ি ও অফিসে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি নিশ্চিত করে গ্রাহক ও এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের আরও বেশি সক্ষম করে তুলতেই এই ওয়্যারলেস ওয়াইফাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রচেষ্টার মাধ্যমে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ক্যাবল ছাড়াই ব্যক্তি, কমিউনিটি ও এন্টারপ্রাইজগুলোর জন্য সুযোগের সম্ভাবনা তৈরি করাই আমাদের লক্ষ্য।”

বাংলালিংক ওয়াইফাই সমাধান ব্যবহারকারীরা, এই রাউটারের মাধ্যমে সার্চ ৩২টি ডিভাইস সংযোগ করতে পারবেন। বিদ্যুৎ ছাড়াও রাউটারটি ২ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে। বাংলালিংক সাবস্ক্রাইবাররা জেডটিই কে১০ এফডব্লিউএ রাউটারে বিস্তৃত পরিসরের সাশ্রয়ী ও আকর্ষণীয় ওয়াইফাই প্যাকেজ গ্রহণ করার সুযোগ পাবেন; ৩০ দিনের জন্য মাত্র ৩,৬৯৯ টাকায় শুরু হচ্ছে এই প্যাকেজ। যাদের দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন তারা মাত্র ৫,০০০ টাকায় তিন মাসের প্যাকেজ নিতে পারবেন। বাংলালিংক গ্রাহকের চাহিদা ও বাজেট বিবেচনা করে চারটি প্যাকেজ নিয়ে এসেছে। প্রথম প্যাকেজে সাবস্ক্রাইবাররা মাত্র ৯৯৭ টাকায় ২৫ এমবিপিএস পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি উপভোগ করতে পারবেন। তারা ৩০ দিনের জন্য হইচই, চরকি, বঙ্গ ও আইস্ক্রিনের প্রিমিয়াম ওটিটি সাবস্ক্রিপশন পাবেন। দ্বিতীয় প্যাকেজে মাত্র ১,১৯৯ টাকায় ৩০ এমবিপিএস স্পিড পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন সাবস্ক্রাইবাররা। তৃতীয় প্যাকেজে মাত্র ১,৭৭৭ টাকায় ৪০ এমবিপিএস পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন গ্রাহকরা। অন্যদিকে, চতুর্থ প্যাকেজে মাত্র ২,৯৯১ টাকায় ২৫ এমবিপিএস স্পিড পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন সাবস্ক্রাইবাররা। সবগুলো প্যাকেজের সাথেই প্রিমিয়াম ওটিটি সাবস্ক্রিপশন একদম ফ্রি। একইসাথে, ওয়াইফাই ব্যবহারকারীরা আনলিমিটেড টফি কনটেন্ট উপভোগ করার সুযোগ পাবেন।

গ্রাহকরা বাংলালিংক ই-শপ https://banglalink.net/en/bl-wifi থেকে অফারটি গ্রহণ করতে পারবেন; সাথে থাকছে এফডব্লিউএ রাউটারের ফ্রি হোম ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা। অনবদ্য এই ওয়াইফাই সেবা এখন নির্দিষ্ট কিছু জায়গায় পাওয়া যাচ্ছে; আগামীতে এই সেবা দেশজুড়ে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

Tags: বাংলালিংক
Previous Post

অবশেষে হারের স্বাদ পেল রংপুর, কাটা পড়ল রাজশাহীতে

Next Post

এআই-ভিত্তিক প্রযুক্তির সমৃদ্ধ করতে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন

Next Post
গ্রামীণফোন ও এরিকসন এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই-ভিত্তিক প্রযুক্তির সমৃদ্ধ করতে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন

লস অ্যাঞ্জেলেসের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লস অ্যাঞ্জেলেসের কাছে ফের আগুন, ৩১ হাজার লোককে ঘর ছাড়ার নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT