চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জসীমের বিচারের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 22, জানুয়ারি 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে বিশাল বিক্ষোভ মিছিল, মানুষ জসীমের জন্য বিচারের দাবি জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসীম উদ্দিনের বিচারের দাবিতে কক্সবাজারের রাস্তায় বিক্ষোভ করেছে সর্বস্তরের মানুষ। এই সময় নানা অপরাধের জনক, অবৈধভাবে জমি দখলকারী, প্রতারক জসিমের বিচারের দাবি জানান তারা।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে কক্সবাজারে সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেয় সহস্রাধিক মানুষ।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ২টার পর থেকে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে শহীদ সরণীস্থ কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে। বেলা বাড়ার সাথে সাথে এই জমায়েত প্রসারিত হয়ে কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার থেকে পালের দোকান এলাকা পর্যন্ত। সাড়ে ৩টায় বের করা হয় বিক্ষোভ মিছিল।

কক্সবাজারের সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে কক্সবাজার সদর, পৌর, রামু, ঈদগাঁও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মাহিলাদলসহ নানা পেশাজীবীর মানুষকে অংশ নিতে দেখা গেছে।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারঘাটা গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, আইজিপি বেনজিরের ক্যাশিয়ার এবং প্রতারক জসিম, তার স্ত্রী তানজিনা সুলতানা, ভাই মাসুদ, স্বীকৃত প্রতারক, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা এবং কক্সবাজারের পর্যটন খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই প্রতারক কক্সবাজারের পর্যটন শিল্পসংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে স্থানীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল উভয় পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার উদ্যোগ গ্রহণ করায় কাজলের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। জসীমসহ তার সহযোগিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের করে শাস্তির দাবি জানানো হয়।

সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের বিরুদ্ধে কুৎসা রটানো ও মিথ্যা সংবাদ প্রকাশ করায় বিএনপির, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী মহল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে একই দাবি জানিয়েছিলেন।

Tags: জসীম
Previous Post

চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ঝুলন্ত মরদেহের পরিচয় মিলেছে

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত মরদেহের ঘটনা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ঝুলন্ত মরদেহের পরিচয় মিলেছে

বাংলাদেশের পতাকা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছিয়ে গেল আইএমএফের চতুর্থ কিস্তির ঋণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT