সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে এবার সরিষা আবাদ হয়েছে বেশি। পাশাপাশি সরিষা আবাদকে কেন্দ্র করে ব্যাপক মধু সংগ্রহ শুরু করেছেন মৌ চাষিরা। তারা বলছেন, মৌমাছির পরাগায়নের ফলে ফলনও হচ্ছে বেশি। সরিষা আবাদ বৃদ্ধি ও মধু উৎপাদনে সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।








