চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল ব্রডকাস্টার্স কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 অপরাহ্ন 20, জানুয়ারি 2025
in বাংলাদেশ
A A
দুইজন পুরুষের পোর্ট্রেট, একজন হালকা পোষাক পরা, অন্যজন গাঢ় পোষাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের স্যাটেলাইট টেলিভিশন ও রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক -শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ফ্রিল্যান্সার উপস্থাপক চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী এবং মহাসচিব যমুনা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি- সাদিয়া আফরিন (বিটিভি), লিজা চৌধুরী (জিটিভি), নাহিদ জামান সোমা (বাংলাভিশন) ও নুজহাত আফরিন (এসএ টিভি ), যুগ্ম সম্পাদক- শাওন আহসানুর রহমান (একাত্তর টিভি), হাসান মাহাদী (স্টার নিউজ) ও মামুন আব্দুল্লাহ (বাংলাভিশন), কোষাধ্যক্ষ- রাজেশ রঞ্জন সরকার ( গ্লোবাল টিভি), সাংগঠনিক সম্পাদক- আশফাকুর রহমান আদনান (এসএ টিভি), স্বাস্থ্য সম্পাদক- ডা.রাশিদা সুলতানা রিংকু (মোহনা টিভি), সাংস্কৃতিক সম্পাদক- রিফাত শিশির (এসএ টিভি)।

এছাড়াও ক্রীড়া সম্পাদক- নাবিল কায়সার (টি স্পোর্টস), শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- আনোয়ার সরকার রাজ (এশিয়ান টিভি), সমাজকল্যাণ সম্পাদক- রাশিদ কামাল, দপ্তর সম্পাদক -সিনথিয়া রহমান (আর টিভি), আইসিটি সম্পাদক- তামান্না নাহিদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মামুনুর রশীদ রাজ (জিটিভি), ইভেন্ট বিষয়ক সম্পাদক-রেহনুমা চৈতি (জিটিভি), আইন সম্পাদক- মোস্তফা কামাল তোহা (ডিবিসি নিউজ) ও নারী কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবরিনা চৌধুরী (এসএ টিভি)। কার্যনির্বাহী সদস্যরা হলেন, শিপন আহসান, রিয়াজ হাফিজ (একুশে টিভি), ফয়সাল তিতুমীর (যমুনা টিভি), আহমেদ রেজা (যমুনা টিভি) ও ফাহিম রহমান (একাত্তর টিভি)।

এর আগে ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে প্রথম বার্ষিক সাধারণ সভায় আগামী ২ বছরের জন্য ২৭ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। বার্ষিক সাধারণ সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরীকে সভাপতি ও দেবাশীষ রঞ্জন সরকারকে মহাসচিব নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয়।

Previous Post

ভাস্কর্য প্রদর্শনীর সময় বাড়লো ৭ দিন

Next Post

ব্যাটিং ব্যর্থতায় রাজশাহীর বড় হার, চিটাগংয়ের পঞ্চম জয়

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ব্যর্থতার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং ব্যর্থতায় রাজশাহীর বড় হার, চিটাগংয়ের পঞ্চম জয়

বিজিবি’র জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার অনুমোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি’র নানা উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT