কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট ৭ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রক্রিয়াজাত কৃষিপণ্য প্রস্তুত ও বিপণন কোম্পানিগুলোর সংগঠন এগ্রো প্রসেসরস এসোসিয়েশন-বাপা। তারা বলেছেন ভ্যাটের অর্থ আসলে ভোক্তাদের ঘাড়েই পড়বে। তাই ভ্যাট বাড়ানোর নামে নিত্যপণ্যের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করার আহবান তাদের।








