আদিবাসী ছাত্র জনতার ব্যানারে এনসিটিবি’র সামনে কর্মসূচি পালনের সময় হামলার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থীসহ ৭ জন আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, আইন শৃঙ্খলা নিয়েন্ত্রণে রাখতে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।








