চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে পুঁজি করে ব্যবসা করছেন, তাহলে খারাপ মন্তব্য করছেন কেন?’

প্রশ্ন চিত্রনায়িকা শাবনূরের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 15, জানুয়ারি 2025
in বিনোদন
A A
প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল নারী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া প্রবাসী নায়িকা শাবনূরকে প্রায়ই পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি তার দিন যাপনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। বরাবরের মতোই সোমবার (১৩ জানুয়ারি) নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শাবনূর।

সেই ছবিতে দেখা যায়, তার ক্লিভেজ! এতে অনেকে বেজায় চটেছেন! পাশাপাশি দেখা যায়, শাবনূর অনেকটা মুটিয়ে গেছেন। এতে ভীষণ হতাশ হন শাবনূর ভক্তরা। শুধু তাই নয়, ভক্তরা ট্রলও করেন শাবনূরকে। একের পর এক কটাক্ষ ধেয়ে আসতে থাকে।

অনেককে নানারকম পোস্ট করেও শাবনূরের দৃষ্টি আকর্ষণ করেও সমালোচনা করতে দেখা গেছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাবনূর। রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন এ অভিনেত্রী।

নিজের ফ্যান পেজে একটি পোস্ট দিয়ে নেটিজেনদের উদ্দেশে শাবনূর লিখেছেন, অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি, এবং কোনো অ্যাডমিনও নিয়োগ দেইনি। আমার যখন যেটা ভালো লাগে, নিজের ব‍্যক্তিগত পছন্দ বা, বিশেষ কোনো আনন্দ বেদনার বিষয় থাকলে তা সবার সাথে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি।

যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। এমনকি কেউ কেউ আমার ড্রেসআপ নিয়েও উদ্ভট প্রশ্ন তোলেন। অস্ট্রেলিয়াতে আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পরতেই অভ্যস্ত এবং এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর কে কী পরবে সেটা তো তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, তাই না!

কারো পছন্দ না হলে তাকে অনুসরণ না করার পরামর্শ দিয়ে শাবনূর বলেন, যদি আমার শেয়ারকৃত কোনো কিছু কারও ভালো না লাগে তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন। কিন্তু রিপিটেডলি আজেবাজে মন্তব্য যেন না করেন, তা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছি। আর একান্তই যদি আমার কার্যক্রম কারও পছন্দ না হয় তবে আমাকে ফলো না করলেই পারেন।

শাবনূর লিখেছেন, যারা আমার ওয়ালে এসে বিরূপ মন্তব্য করেন তারা আবার দেখি আমার নামে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে, পেজ চালিয়ে, আমার পোস্ট করা ছবি-ভিডিও নিয়ে আবার ব‍্যবসা করেন। আমাকে পুঁজি করে অনেকেই সামাজিক মাধ‍্যমে ভাইরাল হচ্ছেন, রমরমা ব‍্যবসা করছেন, তা করেন; কিন্তু আমার এখানে এসে ভণ্ডামি করছেন কেন? কেনই বা সংঘবদ্ধ হয়ে খারাপ মন্তব্য করে যাচ্ছেন?

“এদের আবার কেউ কেউ আমাকে আড়ালে চলে যেতে বলেন, হাহাহা। এই ডিজিটাল যুগে এসেও মানুষ এসব জ্ঞান দেয়। আমি আড়ালে চলে যাবো না প্রকাশ্যে থাকবো তা আমি বুঝবো।” বলছিলেন শাবনূর।

সবশেষে শাবনূর লিখেছেন, অন‍্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, আচার ব্যবহার, কথা বলার ভাষা এইসব ব‍্যাপারগুলো আমাদের পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক শিক্ষার পরিচয় বহন করে। মন্তব্য করার ক্ষেত্রে আমরা যেনো একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই। সবাই ভালো থাকবেন।

বহুদিন সিনেমা থেকে বাইরে এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে তিনি বাস করেন অস্ট্রেলিয়ায়। মাঝখানে সিনেমায় ফেরার কথা শোনা গেলেও তার বিশেষ অগ্রগতি দেখা যায়নি।

Tags: অভিনয়ফেসবুকলিড বিনোদনশাবনূরসিনেমা
Previous Post

কিছুটা পরিবর্তন এনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা, শুক্রবার সব ফলাফল

Next Post

সংগীতজীবনে নকীব খানের ৫০ বছর, উদযাপনে কনসার্ট

Next Post
নকীব খান ৫০ বছর উদযাপন কনসার্টের ছবি, সংগীতজীবনে তার দীর্ঘ পথচলা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতজীবনে নকীব খানের ৫০ বছর, উদযাপনে কনসার্ট

শ্রেণীবদ্ধ ব্যক্তি চালের ট্রেনে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT