চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীতজীবনে নকীব খানের ৫০ বছর, উদযাপনে কনসার্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 15, জানুয়ারি 2025
in বিনোদন
A A
নকীব খান ৫০ বছর উদযাপন কনসার্টের ছবি, সংগীতজীবনে তার দীর্ঘ পথচলা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার পরপরই জন্মস্থান চট্টগ্রাম থেকে শুরু হয় সংগীতের যাত্রা। বালার্ক ব্যান্ডে গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ। ১৯৭৪ সালে যোগ দেন সোলসে। এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়। ১৯৮৫ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড রেনেসাঁ। সেই থেকে রেনেসাঁ নিয়েই শ্রোতাদের ভালোবাসা কুড়িয়ে যাচ্ছেন তিনি।

বলা হচ্ছে সংগীতজীবনের ৫০ বছর পূর্ণ করা নকীব খানের কথা। যার ৫০ বছরের ক্যারিয়ার উদ্‌যাপন করা হবে গানে গানে। তাকে ঘিরে ভিন্ন এক গল্প, কবিতা ও গানের আসর সাজিয়েছে নূরস ইভেন্ট।

‘সেলিব্রেটিং মেলোডিয়াস ৫০ ইয়ারস অব নকীব খান’ নামের আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (১৭ জানুয়ারি)। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে।

আয়োজনে সরাসরি হাজির থেকে নকীব খান গাইবেন তাঁর জনপ্রিয় কিছু গান, শোনাবেন ক্যারিয়ারের ৫০ বছরের উল্লেখযোগ্য গল্প। এর সঙ্গে আরও থাকছে কবিতা পরিবেশনা। পরিবেশন করবেন দুই কবি সুমী নূর ও মেঘলা। আয়োজনটি উপস্থাপনা করবেন গায়ক ও সুরকার আশফাকুল বারী রুমন।

এ আয়োজনের টিকিট পাওয়া যাচ্ছে নূরস ইভেন্ট এবং গেট সেট রকের ওয়েবসাইটে। টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

Tags: কনসার্টগাননকীব খানলিড বিনোদন
Previous Post

‘আমাকে পুঁজি করে ব্যবসা করছেন, তাহলে খারাপ মন্তব্য করছেন কেন?’

Next Post

ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি

Next Post
শ্রেণীবদ্ধ ব্যক্তি চালের ট্রেনে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি

বাংলাদেশের তাসকিন বিশ্বকাপ ক্রিকেটে বল করে উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইজডেনের বর্ষসেরা একাদশে তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT