চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লট গ্রহণে অনিয়ম: শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 14, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শেখ হাসিনা ও জয় দুদকের মামলার আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার দুটি সরকারি প্লট গ্রহণে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি কমিশন (দুদক)। এছাড়াও জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের কর্মকর্তাসহ আরও ২৩ জনকে আসামি করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) এক ব্রিফিংয়ে জানান, দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ আজ মামলাগুলো দায়ের করা হয়।

তিনি জানান, ‘ক্ষমতার অপব্যবহার করে’ পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনার নিজ নামে ১০ কাঠার প্লট এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ১০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে দুটি মামলা হয়। দ্বিতীয় মামলায় প্রধান আসামি জয়ের সঙ্গে শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় আবাসন সুবিধা থাকার পরও ক্ষমতার অপব্যবহার করে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজের ও ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ নিয়েছেন।

তাদের বিরুদ্ধে দন্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে বলে দুদক জানায়।

গত ২৭ ডিসেম্বর শেখ হাসিনাসহ তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

ইতোমধ্যে পূর্বাচল নতুন শহরে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী ও টিউলিপ সিদ্দিককে আসামি করে ৪টি মামলা দায়ের করেছে কমিশন।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ১০ কাঠার প্লট বরাদ্দের অভিযোগে গত রোববার শেখ হাসিনাকে সহযোগী আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গতকাল সোমবার রেহানা, ববি ও রূপন্তীসহ ৪৭ জনকে আসামি করে ৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় শেখ হাসিনা ও টিউলিপকে সহযোগী আসামি করা হয়েছে।

Tags: দুদকের মামলা
Previous Post

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘দরদ’

Next Post

কুয়েতে বাংলাদেশ থেকে আরও জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

Next Post
বাংলাদেশের রাষ্ট্রপতি কুয়েতে জনবল নিয়োগের জন্য আহ্বান জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে বাংলাদেশ থেকে আরও জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

অভিনেতা ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিরক্ষা-খরচ নিয়ে ট্রাম্পের প্রস্তাব খারিজ শলৎসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT