চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন আজাদ আলী বীর প্রতীক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2025
in বাংলাদেশ
A A
প্রয়াত আজাদ আলী বীর প্রতীক এর ছবি, বয়সে বৃদ্ধ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭১ সালের রণাঙ্গনের সাহসী মুক্তিযোদ্ধা আজাদ আলী (বীর প্রতীক) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

আজ (১৪ জানুয়ারি) বুধবার বনানী ডিওএইচএস মসজিদে বাদ যোহর নামাজের জানাজার পর আজাদ আলী বীর প্রতীককে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে। এর আগে তাকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর কথা রয়েছে।

আজাদ আলী বীর প্রতীক গত ১ জানুয়ারি বনানীর নিজ বাসায় স্ট্রোকে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ছাত্রজীবনে মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত আজাদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালীন সময়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি সাত নম্বর সেক্টর কমান্ডার লে. কর্নেল কাজী নুরুজ্জামানের অধীনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।

সাত নম্বর সেক্টরের সাব সেক্টর-৫ এর কমান্ডার ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের একটি উল্লেখযোগ্য অংশের ট্রুপ লিডার হিসেবে যুদ্ধ করেন আজাদ আলী বীর প্রতীক। সাহসী এই বীর সেনানি মুক্তিযুদ্ধে একটি হাত হারিয়েছিলেন। কর্মজীবনে তিনি আর্মড ফোর্সেস ডিভিশনের সিএসও-১ হিসেবে দীর্ঘসময় চাকরী করে অবসরে নেন।

 

Tags: আজাদ আলী বীর প্রতীক
Previous Post

আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টকে লেবাননের প্রধানমন্ত্রী নিয়োগ 

Next Post

দেশের কয়েক বিভাগে তাপমাত্রা কমার পূর্বাভাস

Next Post
সন্ধ্যায় ধানক্ষেতের পাশে দাঁড়ানো একজন ব্যক্তি, সূর্য অস্তমিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কয়েক বিভাগে তাপমাত্রা কমার পূর্বাভাস

মানব মস্তিষ্কের পাশে এইচএমপিভি ভাইরাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আতঙ্ক ছড়ানো এইচএমপিভি নিয়ন্ত্রণে বিমানবন্দরে বিশেষ নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT