চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে হঠাৎ হাজির ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 13, জানুয়ারি 2025
in বিনোদন
A A
চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রবিবার (১২ জানুয়ারি) ছিলো উৎসবের দ্বিতীয় দিণ। এদিন ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ১১তম ঢাকা আন্তর্জাতিক সিনেমায় নারী শীর্ষক সম্মেলন। অনুষ্ঠানটি সকাল ৯টা ৩০ মিনিট থেকে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয়। সম্মেলনটি পরিচালনা করেন সাদিয়া খালিদ রীতি।

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মিস ফারাহ কবির এবং মিস ঝ্যাং ইউডি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন প্রফেসর কিশওয়ার কামাল।

চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে অতিথিরা ফুলের পাত্রে প্রদীপ জ্বালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সকাল ১১টা ৩০ মিনিটে মিস ঝ্যাং ইউডি তার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। যার শিরোনাম ছিল ‘Tradition Meets Modernity : Female Peking Opera Performers in Chinese Films from Classical Narratives to Contemporary Realism’। এরপর একটি প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে আলোচক হিসেবে অংশ নেন মিস রেইনবো ফং, মিস লিসা গাজী এবং মিস ফারাহ কবির।

দুপুরের খাবারের বিরতির পর বিকাল ২টায় পরবর্তী মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিস নাঈমা চৌধুরী। প্রবন্ধটির শিরোনাম ছিল “The Future of Women and Film Making” এই সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. তৌফিক এলাহী, মিস চৈতালী সোমাদ্দার, এবং ড. রাশেদা রওনাক খান।

এই সম্মেলনটি নারীদের চলচ্চিত্রে ভূমিকা, ঐতিহ্য ও আধুনিকতার সংযোগ এবং ভবিষ্যতে নারী চলচ্চিত্র নির্মাতাদের সম্ভাবনা নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া এদিন সন্ধ্যায় উৎসবের প্রধান ভেন্যু জাতীয় জাদুঘর পরিদর্শনে আসেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রথমেই স্ক্রিনিং এর ব্যবস্থাপনা নিয়ে তিনি তদারকি করেন। তখন শব্দ ব্যবস্থাপনার উন্নতির বিষয়ে দিকনির্দেশনা দেন।

সবশেষ স্বেচ্ছাসেবকদের (ভলেন্টিয়ার) সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং এই উৎসবে তার ভলেন্টিয়ার থাকার অভিজ্ঞতা বলেন এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তার সিনেমা দেখা ও শেখার দিককে অনেকটাই আলোকিত করেছে বলে তিনি জানান।

এদিকে মূল মিলনায়তনে এদিন দিনভর দেখানো হয়েছে বেশ কয়েকটি দেশি, বিদেশি ছবি। তারমধ্যে ইরানি ছবি ‘প্রজেকশনিস্ট’ এবং বাংলা ছবি ‘রক্তজবা’ উল্লেখযোগ্য।

Tags: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবদেশের সবচেয়ে বড় উৎসবফারুকীলিড বিনোদনসিনেমা
Previous Post

বার্সার কাছে এমন হারের কারণ জানালেন রিয়াল কোচ

Next Post

লস অ্যাঞ্জেলেসে দাবানল: ডাকাতির সময় ফায়ার সার্ভিস সদস্যের পোশাক পরিহিত ব্যক্তি গ্রেপ্তার

Next Post
লস অ্যাঞ্জেলেসে দাবানল মোকাবিলায় ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লস অ্যাঞ্জেলেসে দাবানল: ডাকাতির সময় ফায়ার সার্ভিস সদস্যের পোশাক পরিহিত ব্যক্তি গ্রেপ্তার

ফসিলস ব্যান্ডের চন্দ্রমৌলির মরদেহ উদ্ধার, সঙ্গীতজ্ঞের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফসিলস’ ব্যান্ডের চন্দ্রমৌলির মরদেহ উদ্ধার, মিলেছে ‘সুইসাইড নোট’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT