চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা চলচ্চিত্র উৎসবে মঙ্গল সন্ধ্যায় ‘শরতের জবা’

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে থাকছে কুসুমের ‘শরতের জবা’র দুটি শো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 13, জানুয়ারি 2025
in বিনোদন
A A
প্রাকৃতিক পরিবেশে এক নারীর ছবি, সবুজ গাছপালা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ দিনব্যাপী শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।’

ইতিমধ্যে জমে উঠেছে উৎসব। যেখানে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডসহ মোট ১০টি বিভাগে ৭৫টি দেশের মোট ২২০টি সিনেমা দেখানো হচ্ছে। তবে দেশের দর্শকদের কাছে সবচেয়ে প্রতীক্ষিত বিভাগ ‘বাংলাদেশ প্যানোরমা’।

এবছর এই বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে। এ শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। এরমধ্যে উৎসবের চতুর্থ দিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেখানো হবে কুসুম সিকদার পরিচালিত গেল বছরের প্রশংসিত ছবি ‘শরতের জবা’।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘শরতের জবা’র প্রদর্শনী। উৎসবে ছবির নির্মাতাসহ কলাকুশলীদের উপস্থিত থাকার কথাও জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। প্রদর্শনীটি দর্শক বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

একই উৎসবে ‘শরতের জবা’র রয়েছে আরো একটি প্রদর্শনী। উৎসব কর্তৃপক্ষ বলছেন, ১৭ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তনে দর্শক ছবিটি দেখতে পারবেন।

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোন শক্তি রয়েছে তার সাথে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘শরতের জবা’।

কুসুম সিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।

Tags: ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবএশিয়ান ফিল্ম কম্পিটিশনওয়াইড অ্যাঙ্গেলকুসুম সিকদারট্রিবিউটরেট্রোস্পেকটিভশরতের জবাসিনেমাসিনেমা অব দ্য ওয়ার্ল্ড
Previous Post

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে ছোট ছবি ‘নিষ্প্রাণ’

Next Post

ভক্ত-সমর্থকদেরও স্মরণ করলেন লিটন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটন অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্ত-সমর্থকদেরও স্মরণ করলেন লিটন

ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়ের উল্লাস ও জয়ের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে দলের রাজকীয় জয়ে যা বললেন শাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT