চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিডিআর বিদ্রোহ নয়, ভারতের মদদে পরিকল্পিত হত্যাকাণ্ড’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 12, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
রাজনৈতিক প্রতিবাদে অংশগ্রহণকারী ব্যক্তিরা মাইক্রোফোন হাতে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরিকল্পিতভাবে ভারতের মদদে ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

তিনি বলেন, আ.লীগ তখন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে সেটা বিডিআর বিদ্রোহ ছিল। প্রকৃতপক্ষে সেটা বিডিআর বিদ্রোহ নয় সেটা ছিল ভারতের মদদে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আমরা স্পষ্ট বলছি, বিডিআরের নিরপরাধ সদস্যদেরকে মুক্তি দিতে হবে।

আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় রাজু ভাস্কর্যের সামনে বিডিআর কল্যাণ পরিষদ, ঢাকা জেলার উদ্যোগে তিন দফা দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এতে বিডিআর এর চাকরিচ্যুত সদস্যরা ও কারাগারে আটক বিডিআরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আবু হানিফ বলেন, অন্যায়ভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুর্নবহাল করতে হবে। সেই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি আরও বলেন, আগামী ১৯ জানুয়ারি জামিন শুনানি রয়েছে, যারা অন্যায় ভাবে কারাগারে আটক রয়েছে তাদের সবাইকে জামিন দিতে হবে। যদি জামিন না দেওয়া হয় তাহলে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বিডিআর বিদ্রোহের সেই ঘটনায় তদন্ত কমিশনকে স্বচ্ছতার সহিত কাজ করতে হবে। সেখানে যে বির্তকিত ধারাটি রয়েছে তা বাতিল করতে হবে।

Tags: গণঅধিকার পরিষদবিডিআর বিদ্রোহহত্যাকাণ্ড
Previous Post

ম্যানসিটির ৮ গোল ‘হজম’ হচ্ছে না সালফোর্ড কোচের

Next Post

জবি ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিতে শিক্ষার্থীদের গণঅনশন

Next Post
শিক্ষার্থীরা জবি ক্যাম্পাসে গণঅনশন করছে, দাবি সেনাবাহিনী হস্তান্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

জবি ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিতে শিক্ষার্থীদের গণঅনশন

ঢাকার রাস্তায় পুরোনো ও মেয়াদোত্তীর্ণ বাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বন্ধ হচ্ছে মেয়াদোত্তীর্ণ গণপরিবহন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT