চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলড্রেসে লেখায় ছাত্রীদের জামা খুলে রেখে বাড়ি পাঠালেন প্রধান শিক্ষক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 পূর্বাহ্ন 12, জানুয়ারি 2025
in আন্তর্জাতিক
A A
শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে শূন্য বেঞ্চ ও বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্ষিক পরীক্ষার শেষদিন একে অপরের স্কুলড্রেসে বিভিন্ন কথা লিখে দিচ্ছিল দশম শ্রেণির ছাত্রীরা। এটাকে অপরাধ হিসেবে চিহিৃত করে স্কুলড্রেস খুলে রেখে শুধু ব্লেজ়ার পরে তাদের বাড়ি যেতে বাধ্য করলেন প্রধান শিক্ষক!

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ জেলার একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে গিয়েছে ভারতজুড়ে।

জানা গেছে, শুক্রবার ওই স্কুলে দশম শ্রেণির শেষ পরীক্ষা ছিল। পরীক্ষার পরে আবেগপ্রবণ হয়ে একে অপরের শার্টে কলম দিয়ে সহপাঠীদের জন্য নানা কথা-বার্তা লিখে দিচ্ছিল ছাত্রীরা। বিষয়টি প্রধান শিক্ষকের নজরে পড়তেই তিনি ছাত্রীদের বকাবকি করতে শুরু করে দেন। ক্ষমাও চায় ছাত্রীরা। কিন্তু তাতে লাভ হলো না। এর শাস্তি হিসাবে ছাত্রীদের শার্ট খুলতে নির্দেশ দেন তিনি। শেষমেশ শার্ট ছাড়া শুধুমাত্র ব্লেজার পরেই বাড়ি ফিরতে হয় দশম শ্রেণির ৮০ জন ছাত্রীকে!

ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকেরাও। অভিভাবকদের দাবি, শাস্তির জেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে ছাত্রীরা।

ধানবাদের জেলা প্রশাসক মাধবী মিশ্র জানিয়েছেন, অভিভাবকেরা ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশ ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় চার সদস্যের একটি দল গঠন করে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ছাত্রীদের সঙ্গেও কথা বলা হয়েছে। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

Previous Post

বর্ণবাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে পর্তুগাল

Next Post

ঢাকা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় ‘রক্তজবা’

Next Post
রাজ-তিশার রক্তজবা সিনেমার দৃশ্য, নাটকীয় চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় ‘রক্তজবা’

দুই সাংবাদিকের ছবি, এডাস্ট সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি সুমন, সম্পাদক জুয়েল. Channel i News - চ্যানেল আই নিউজ

এডাস্ট সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি সুমন, সম্পাদক জুয়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT