চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লস অ্যাঞ্জেলেসে দাবানল: নিহত বেড়ে ১০ 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 10, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
লস অ্যাঞ্জেলেসে দাবানলের ধোঁয়া ও আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আগুনে পুড়ে গেছে প্রায় ১০ হাজার ঘরবাড়ি, অবকাঠামো ও অন্যান্য স্থাপনা। এ পর্যন্ত প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া শহরের মেডিকেল পরীক্ষক জানিয়েছেন, দাবানলে কমপক্ষে ১০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি ম্যারন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আলাদা ছয়টি দাবানলের মধ্যে বেশ কয়েকটি এখনো নিয়ন্ত্রণের বাইরে। শুষ্ক আবহাওয়া, হারিকেনের গতির বাতাস, এবং পানি সরবরাহের সংকটের কারণে আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের আরও ছয়টি অঙ্গরাজ্য থেকে ফায়ার ফাইটারদের ডাকা হয়েছে।

দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের প্রায় দুই লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফায়ার ফাইটাররা মূলত আগুন নিয়ন্ত্রণের চেয়ে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন, যা হতাহতের সংখ্যা কম রাখতে সহায়তা করেছে।

আগুন লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউড এলাকায় পৌঁছেছে। কয়েকজন তারকার বাড়ি পুড়ে গেছে, আর হলিউড সাইনবোর্ডের কাছাকাছি আগুন ছড়িয়ে পড়ায় শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাংলাদেশি বাসিন্দারা আপাতত নিরাপদে থাকলেও তাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাটের খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের কর্মকর্তা ক্যাথরিন বার্গার সতর্ক করে বলেছেন, চরম সংকটের মধ্যেও যারা লুটপাট করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে, প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউজ থেকে বিশেষ ফেডারেল তহবিল বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ইতালি সফর বাতিল করেছেন।

Tags: দাবানললস অ্যাঞ্জেলেসলস অ্যাঞ্জেলেসে দাবানল
Previous Post

তিন বছর নিষিদ্ধ থাকা ‘মেকআপ’ মুক্তি পেল ২৩ সিনেমা হলে

Next Post

জোকোভিচের খাবারে ‘বিষ’ দেয়া হয়েছিল

Next Post
নিরাপত্তা কর্মীদের সঙ্গে জোকোভিচের ছবি, গাড়ির ভিতরে. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকোভিচের খাবারে ‘বিষ’ দেয়া হয়েছিল

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলসের দিকে তেড়ে যেয়ে শাস্তি পেলেন তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT