চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের আবহাওয়া অধিদপ্তরের ১৫০ বছর পূর্তিতে আমন্ত্রণ পেল ঢাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 10, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
লাল কেল্লার মনোরম রাতের দৃশ্য, আলোকসজ্জা ও রাস্তার লাইটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর ইন্ডিয়ান মেটিওরলোজিকাল ডিপার্টমেন্ট (আইএমডি) এর ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে ঢাকা। 

এনডিটিভি জানিয়েছে, ‘অবিভক্ত ভারত’ সেমিনারে অংশগ্রহণের জন্য পাকিস্তান ও বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারত ইতোমধ্যে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালের পাশাপাশি মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। পাকিস্তান এই সেমিনারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা জানান, যখন আইএমডি প্রতিষ্ঠিত হয়েছিল, তখন অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সব দেশের প্রতিনিধিদের আমরা এই উদযাপনে আমন্ত্রণ জানাতে চেয়েছি। এটি ইতিহাসের ঐক্য উদযাপনের একটি অনন্য প্রচেষ্টা।

প্রসঙ্গত, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি। তবে আবহাওয়া পর্যবেক্ষণের কাজ শুরু হয় আরও আগে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ১৭৮৫ সালে কলকাতায় প্রথম পর্যবেক্ষণাগার স্থাপন করা হয়। এর পরপরই মাদ্রাজ (১৭৯৬) এবং বোম্বে (১৮২৬) পর্যবেক্ষণাগার চালু করা হয়।

১৮৬৪ সালে কলকাতায় বিধ্বংসী সাইক্লোন, ১৮৬৬ এবং ১৮৭১ সালে খরার পরে ব্রিটিশ সরকার আবহাওয়ার খুঁটিনাটি তথ্য নথিবদ্ধ করা এবং বিশ্লেষণের সিদ্ধান্ত নেয়। সেই সূত্রেই ১৮৭৫ সালে তৈরি হয় আইএমডি।

Tags: অখণ্ড ভারতআবহাওয়া অধিদপ্তরঢাকাদিল্লিভারত
Previous Post

বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল

Next Post

দাবানল নিয়ন্ত্রণের বাইরে, বাইডেনকে দুষলেন ট্রাম্প

Next Post
Donald Trump with a serious expression next to a large fire at night. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবানল নিয়ন্ত্রণের বাইরে, বাইডেনকে দুষলেন ট্রাম্প

নোরা ফাতেহি সুন্দর পোশাক পরা ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবানল থেকে প্রাণে বাঁচলেন নোরা ফাতেহি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT