চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জংলি’ সিয়ামকে দেখে যা বলছে নেটিজেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 09, জানুয়ারি 2025
in বিনোদন
A A
নেটিজেনদের মন্তব্যে ভাইরাল হওয়া জংলি সিয়ামের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়ক ইমেজ আগেই ভেঙেছেন সিয়াম আহমেদ। প্রতিবার তিনি নিজেকে ভেঙে ‘পাক্কা অভিনেতা’ হওয়ার চেষ্টায় পর্দায় উপস্থিত হয়েছেন। সিয়ামের সেই প্রয়াস আবার দেখা গেল। এবার তিনি হাজির হলেন ‘জংলি’ হয়ে, ঠিক যেন এক দুর্ধর্ষ রূপ তার! 

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিয়ামের ‘জংলি’ ছবি। এই ছবিতে তার লুক দেখে অনেকটা গাঁ শিউরে ওঠার মতো অবস্থা। মুখ ভর্তি গোঁফ দাঁড়ি, জিহ্বা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। চোখে মুখে হিংস্রতা ও তৃপ্তির ছাপ। সংশ্লিষ্টরা বলছেন, ‘জংলি’ ছবি দেখলে সব রহস্য জানা যাবে।

প্রকাশের পরেই সিয়ামের এই ‘জংলি’ লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘জংলি’ লুক দেখে নেটিজেনরা বলছেন, ‘আউটস্টান্ডিং’।

কেউ কেউ প্রথম দর্শনে সিয়ামকে দেখে চিনতেই পারেননি! তবে লুকটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর চোখ ফেরাতে পারছেন না বলে জানান। বাংলা সিনেমার নিয়মিত দর্শকরা বলছেন, চলতি বছরে যে ছবিগুলো দর্শকের আলোচনার কেন্দ্রে থাকবে তার মধ্যে একটি হতে যাচ্ছে ‘জংলি’!

এম রাহিম বানাচ্ছেন ‘জংলি’। তিনি এর আগে সিয়ামকে নিয়ে ‘শান’ নামে একটি ছবি বানিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। সিয়ামের সঙ্গে এ ছবিতে রয়েছেন বুবলী এবং দীঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।

জংলি সিনেমার পোস্টার, সিয়ামকে ভয়ঙ্কর রূপে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ ছবির সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। সংশ্লিষ্টরা জানান, গানে থাকছে আরও চমক। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

এদিকে, ‘জংলি’ এই চরিত্রটি করতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিতে হয়েছে সিয়ামের। অনেক লোভনীয় অফারও ফেরাতে হয়েছে তাকে।

সিয়াম আগেই জানিয়েছেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। “জংলি” তার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। বলেন, চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে রেখেছি। চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি সর্বোচ্চভাবে চেষ্টা করেছি।

Tags: এরফান মৃধা শিবলুজলিদিলারা জামানদীঘিবুবলীরাশেদ মামুন অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসিয়াম আহমেদসোহেল খান
Previous Post

পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বরখাস্ত

Next Post

ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন

Next Post
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন

ঢাকায় ধুলাবালি ও ধোঁয়া মিশ্রিত বাতাস, যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT