চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত ঘুরে ওলমো-ভিক্টরের সাময়িক নিবন্ধন পেল বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 পূর্বাহ্ন 09, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়ের উল্লাস, বার্সেলোনা জার্সিতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

দানি ওলমো ও পাউ ভিক্টরকে নিবন্ধন করানোর শেষদিন ছিল ৩১ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে দুজনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা। এরপর আনুষ্ঠানিকভাবে ওলমো ও ভিক্টরের নিবন্ধনের আবেদন বাতিল করে লা লিগা ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। স্পেনের সর্বোচ্চ ক্রীড়া আদালত অবশ্য দুজনের সাময়িক নিবন্ধন দিয়েছেন।

স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত কনসেজো সুপিরিয়র ডি দেপোর্তেস (সিএসডি) রায় দিয়েছেন যে, ওলমো এবং ভিক্টর উভয়কেই দলে রাখা যাবে যতক্ষণ না মামলার একটি নির্দিষ্ট রায় হয়। তবে এ রায়ে অসন্তোস প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ।

বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আপিলের যথাযথ উপস্থাপনের জন্য বিষয়টি সাবধানতার সাথে দেখতে হবে।’

বুধবার স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে দুজনের কেউই দলে ছিলেন না। স্বস্তি প্রকাশ করে কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘আমি এ দুই খেলোয়াড়ের জন্য সত্যিই খুশি, তবে পুরো দলের জন্যও খুশি। এ তথ্য জানার পর দেখা যাক টিম বাসে কী হয়। আমি মনে করি পুরো ক্লাব সিদ্ধান্তটির জন্য খুব খুশি।’

‘ওলমো এবং ভিক্টরও খুশি। শুধু আমি নই, তারাও খুশি। ম্যাচের আগে এটি আমাদের জন্য একটি ভালো সংকেত ছিল, কারণ সবাই এটাও দেখাতে চায় যে আমরা একটি দল এবং তাদের জন্যও জিতেছি।’

Tags: আরএফইএফওলমোফ্লিকবার্সেলোনাভিক্টরলা লিগালিড স্পোর্টস
Previous Post

ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের দাবানল, ঘর ছাড়ছেন বাসিন্দারা

Next Post

সঞ্চয়পত্রে আসছে সুখবর

Next Post
জাতীয় সঞ্চয়পত্রের পত্রিকা, বাংলাদেশ সরকারের সঞ্চয়পত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সঞ্চয়পত্রে আসছে সুখবর

অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বিশ্বকাপ ট্রফি নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মিথের নেতৃত্বে স্পিনবান্ধব একাদশ নিয়ে শ্রীলঙ্কায় আসছে অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT