চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে নিয়ে করা প্রশ্নের জবাবে যা বললেন তাহসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 07, জানুয়ারি 2025
in অন্যান্য, বিনোদন
A A
তাহসান বিয়ে নিয়ে প্রশ্নের জবাব দিচ্ছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক’দিন ধরেই আলোচনায় তাহসান খান ও রোজা আহমেদের বিয়ে। এরমধ্যেই নতুন গান নি‌য়ে এলেন তারকা সংগীতশিল্পী তাহসান। গানটিতে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। সোমবার (৬ জানুয়ারি) রা‌তে গুলশা‌নের এক রেস্তোরাঁয় গান‌টি প্রকা‌শিত হ‌য়ে‌ছে।

গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। স্বাভাবিকভাবেই আসে বিয়ের প্রসঙ্গ। সংবাদকর্মীর এক প্রশ্নের জবাবে তাহসান ব‌লেন, “আমি একজন সাধারণ মানুষ। বিষয়‌টি নি‌য়ে কথা ব‌লে জাতীয় ইস্যু হ‌তে চাই না। তবে আপনারা বি‌য়ের অনুভূতি জানতে চেয়েছেন, অনুভূতিটা অসাধারণ।”

‘অনুভূতি’ জানতে চাওয়া নিয়ে এসময় রসবোধ নিয়েও কথা বলেন তাহসান। বলেন,“আমাদের দেশের মানুষের মধ্যে রসবোধটা একটু বেশি। এছাড়া আমরা জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল। কিছু মানুষ আছেন যারা সব সময় চুলচেরা বিশ্লেষণ নিয়ে বেশি ব্যস্ত থাকেন। নাহলে রসবোধ নিয়ে অনুভূতি জানতে চাওয়ার উত্তরটি দেয়া যেত!”

তাহসা‌ন আরও বলেন, “আমি শুভাকাঙ্ক্ষী‌দের ভা‌লোবাসা পা‌চ্ছি, এটা নি‌য়ে খুবই আনন্দিত। সব দে‌শেই নেতিবাচকতা থা‌কে, আমা‌দের দে‌শে একটু বে‌শি চর্চা হয়। কাট‌তির জন্য এটা ঘ‌টে। আমার কাজ গান করা, গান ক‌রে যাব। আমি আর দশজন মানুষের মতোই। বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায়। তাই বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমার কিছু বলার নেই।”

সোমবার প্রকাশিত ‘একা ঘর আমার’ শিরোনামে গানটি লিখেছেন ও সুরও করেছেন তাহসান। প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং। সঙ্গীতা‌য়োজন ক‌রে‌ছেন সা‌জিদ সরকার।

Tags: গানতাহসানবিয়েরোজালিড বিনোদন
Previous Post

সম্পর্ক ভেঙে দিয়ে ছেলের বান্ধবীকেই বিয়ে করলেন বাবা!

Next Post

এবার রাম চরণের ছবির প্রদর্শনে গিয়ে ২ ভক্তের মৃত্যু

Next Post
ভারতীয় অভিনেতা রাম চরণ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার রাম চরণের ছবির প্রদর্শনে গিয়ে ২ ভক্তের মৃত্যু

মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক সমাবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে আটক ভারতীয় জেলেদের মারধর করা হয়েছে, অভিযোগ মমতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT