দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই আক্ষেপ এবার ঘোচাতে চায় বর্তমান কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আর নির্বাচন কমিশনাররা বলেছেন, ভোটারদের অনাস্থা দূর করতে হলে, শুদ্ধ ভোটার তালিকা প্রয়োজন। নির্বাচনকে আর কলুষিত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তারা।








