চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবীণ শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 অপরাহ্ন 03, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রবীণ শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী মারা গেছেন।

এসময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার (৩  জানুয়ারি) দুপুরে সহিদুল্লাহ চৌধুরী রাজধানীর ডেমরাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন বলে তার ছোট ছেলে মনিরুল ইসলাম চৌধুরী রনি জানিয়েছেন।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আবুল কালাম আজাদ জানান, আগামীকাল সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহ নেয়া হবে এবং সর্বস্তরের শ্রমিক জনতার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে শহিদ মিনারে রাষ্ট্রীয়ভাবে সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন শেষে ডেমরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি ২০২০ সাল থেকে পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। ১৯৬৪ সালে লতিফ বাওয়ানী জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী। এরপর পঞ্চাশ বছরের বেশি সময় ধরে শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। দেশের প্রতিটি গণ-আন্দোলনে শ্রমিক-জনতার নেতা হিসেবে ভূমিকা রেখেছেন।

বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ইনস্টিটিউটি অব লেবার স্টাডিজ (বিলস) নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় তারা বলেন, তার মৃত্যুতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Previous Post

টি-টুয়েন্টির নেতৃত্বের দৌড়ে যাকে এগিয়ে রাখছেন বিসিবি প্রধান

Next Post

চলে গেলেন নায়িকা অঞ্জনা

Next Post
অঞ্জনা হাসপাতালে লাইফ সাপোর্টে, চিকিৎসাধীন অবস্থায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন নায়িকা অঞ্জনা

অঞ্জনাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরে চ্যানেল আইতে অঞ্জনাকে শেষ শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT