চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 অপরাহ্ন 02, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
উপকরণ ও অস্ত্রের বিশদ সংগ্রহের ছবি, সেনাবাহিনী অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির নানিয়ারচরের পেরাছড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, মূল) এর গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হন এক ইউপিডিএফের সদস্য।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- মূল)-এর গোপন আস্তানার সন্ধান পেয়ে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করে। পরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এ ঘটনায় ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছে।

সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পেয়ে বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে অভিযান শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ইউপিডিএফ সদস্যরা। এ ঘটনায় ইউপিডিএফের (মূল) এক সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং বেশ কয়েকজন আহতাবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়।

পরে সেখানে তল্লাশি চালিয়ে তাদের ব্যবহৃত একটি অ্যাসল্ট রাইফেল (এম-১৬), ২ রাউন্ড এমজি/স্নাইপার অ্যামোনিশন, ৯০ রাউন্ড রাইফেল অ্যামোনিশন, একটি ওয়াকি-টকি সেট ও ১২টি মোবাইল ফোনসহ বেশকিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পালিয়ে যাওয়া সদস্যদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

Tags: আইএসপিআরইউপিডিএফগোপন আস্তানারাঙ্গামাটিসেনাবাহিনী
Previous Post

শুক্রবারও দেশের বেশিরভাগ অঞ্চল ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে

Next Post

চালু হলো থাইল্যান্ডের ই-ভিসা

Next Post
থাইল্যান্ডের ই-ভিসা ওয়েবসাইটের লোগো ও প্যাগোডা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চালু হলো থাইল্যান্ডের ই-ভিসা

ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, রংপুরের হ্যাটট্রিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফের ফিফটি, সহজ জয়ে রংপুরের হ্যাটট্রিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT