চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৫ সালে দর্শকের আগ্রহে যেসব দেশী সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 01, জানুয়ারি 2025
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার ছবি, সিনেমা প্রজেক্টের দৃশ্য, সিনেমা পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কিছু উদ্যোগ আর সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে নতুন বছর। রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৪ সালটি সিনেমার জন্য খুব একটা সুখকর ছিলো না। বিশেষত ব্যবসায়িক দিক বিবেচনায়। ‘তুফান’-এর মতো সিনেমা সুপারহিট হলেও হাতে গোনা কয়েকটি ছবি সিনেমা হল থেকে লগ্নি তুলে আনতে পেরেছে! তবে নতুন বছরে দেশীয় সিনেমা যে আভাস দিচ্ছে, সব ঠিক থাকলে এ বছরটি হতে পারে বাংলাদেশি সিনেমার জন্য উল্লেখযোগ্য বছর!

২০২৫ সালে মুক্তির প্রতীক্ষায় আছে বেশ কিছু মান সম্মত ও বড় বাজেটের সিনেমা। সেগুলো দিয়ে সিনেমা হল হয়ে উঠতে পারে রমরমা! একনজরে দেখে নেয়া যাক ২০২৫ সালে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো-

বরবাদ
২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। নতুন নির্মাতা মেহেদী হৃদয় পরিচালিত ছবিটির শুটিং ইতিমধ্যে সম্পন্ন। যার বেশীর ভাগ শুটিং হয়েছে মুম্বাইয়ে। এরইমধ্যে মোশন পোস্টার রিলিজ করেই মাত করে দিয়েছেন শাকিব। আসন্ন ঈদুল ফিতরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবেন। শাকিবের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন ‘প্রিয়তমা’র ইধিকা পাল। এছাড়াও ছবিতে দেখা যাবে কলকাতার দাপুটে অভিনেতা যীশু সেনকে!

তুফান ২
২০২৪ সালের সুপারডুপার হিট ছবি ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত ছবিটি দিয়ে দেশ বিদেশের বাঙালি দর্শকদের মাত করে দিয়েছেন শাকিব। রাফী এমন শাকিবকে ‘তুফান’-এ পোট্রে করেছেন, যা আগে কেউ দেখেনি! শাকিব খান, মিমি ও নাবিলী অভিনীত ছবিটি বক্স অফিস মাত করার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। দর্শকের প্রবল আগ্রহে সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল আযহার জন্য সিনেমাটি নির্মিত হতে পারে!

দাগী
‘সুড়ঙ্গ’র মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হয়েই সাফল্য দেখান নিশো। রায়হান রাফী পরিচালিত সেই ছবিটি ২০২৩ সালের অন্যতম আলোচিত ছবিগুলোর একটি! এরপর থেকেই নিশোকে বড়পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন দর্শক। অবশেষে শিহাব শাহীনের হাত ধরে নিজের দ্বিতীয় ছবি নিয়ে ফিরছেন নিশো। এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা শোনা যাচ্ছে।

জংলি
সিয়াম আহমেদ অভিনীত ছবিটি নিয়ে গেল বছর থেকেই প্রতীক্ষায় রয়েছেন দর্শক। এম এ রাহিম পরিচালিত এই ছবিটির ফার্স্টলুক প্রকাশের পর পরই আগ্রহী হয়ে উঠে দর্শক। ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে বুবলী দীঘিকে। চলতি বছরের যে কোনো ঈদে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

নূর
রায়হান রাফী পরিচালিত আরেফিন শুভ ও ঐশী অভিনীত ‘নূর’ মুক্তির কথা ছিলো ২০২৪ সালেই! নিরেট রোমান্টিক প্রেমের ছবি ‘নূর’ এ শুভর লুক দেখে আগেই মুগ্ধ হয়েছেন সবাই। ‘নূর’ নিয়ে বেশ আগ্রহী দর্শকরা। নির্মাতা রাফী আগেই জানিয়েছেন, নূর-এ শুভর লুক দেখে দর্শক যা ভাবছেন গল্প ঠিক উল্টো হবে। তবে এ বছর কবে নাগাদ সিনেমাটি মুক্তি পেতে পারে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাবা
‘প্রিয় মালতী’ দিয়ে ২০২৪ সালের শেষপ্রান্তে এসে বড়পর্দায় অভিষিক্ত হলেন ছোটপর্দার সুপারস্টার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। যে ছবিটির বদৌলতে বিশ্বের নামিদামি চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছেন মেহজাবীন। তরুণ নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত এই ছবিটি চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

কবি
শরিফুল রাজ অভিনীত ‘সত্তা’ খ্যাত নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের ছবি ‘কবি’। গেল বছরেই সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। ছবিতে রাজের বিপরীতে দেখা যাবে ‘প্রিয়তমা’ খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে! ছবিটি চলতি বছরে প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা রয়েছে।

নীলচক্র
আরিফিন শুভ ও ‘কাজলরেখা’ খ্যাত নায়িকা মন্দিরা চক্রবর্তী অভিনীত ছবি ‘নীলচক্র’। ক্রাইম থ্রিলারধর্মী এই ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মিঠু খান। চলতি বছরে ছবিটি রয়েছে মুক্তির তালিকায়।

এশা মার্ডার
গেল বছরেই একাধিকবার ‘এশা মার্ডার’-এর মুক্তির কথা শোনা যায়। আজমেরী হক বাঁধন অভিনীত ছবিটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। প্রযোজনা সংস্থার তরফে জানা গেছে, চলতি বছরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Tags: ২০২৫অভিনয়আরেফিন শুভতমাতুফান ২নুরপূজাবরবাদবুবলীরাফীরায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

দিনাজপুরে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Next Post

বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিতে পরিচালক নিয়োগ দিয়েছে বিএসইসি

Next Post
বেক্সিমকো লোগো, বাংলাদেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিতে পরিচালক নিয়োগ দিয়েছে বিএসইসি

ভারতীয় ক্রিকেটাররা আলোচনা করছে মাঠে, পরস্পরের সঙ্গে যোগাযোগ।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কোহলি-রোহিতের শূন্যতা পূরণ কঠিন হবে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT