চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্লিনে ছুরি নিয়ে আক্রমণ, গ্রেপ্তার এক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 01, জানুয়ারি 2025
in আন্তর্জাতিক
A A
বার্লিনে ছুরি হামলার স্থান, পুলিশ ও তদন্তকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির বার্লিন শহরে ছুরি নিয়ে আক্রমণের ঘটনায় ২ জন আহত হয়েছে। বার্লিনের শার্লটেনবুর্গ অঞ্চলে এই ঘটনা ঘটেছে। আক্রমণকারী সিরিয়ান বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পশ্চিম জার্মানির শার্লটেনবুর্গ অঞ্চলে এক ব্যক্তি ছুরি নিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনায় ২ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১২ টা বাজার সামান্য আগে এই ঘটনা ঘটেছে।

একটি সুপার মার্কেটে ওই ব্যক্তি আচমকাই ছুরি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। এরপর সেখান থেকে বেরিয়ে সে একটি হোটেলের সামনে পৌঁছে যায়। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, সুপারমার্কেট থেকেই ছুরিটি চুরি করে সে। সিরিয়ার নাগরিক ওই ব্যক্তি এখন সুইডেনে থাকে। কেন সে বার্লিনে এসেছিল, তা স্পষ্ট নয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

স্থানীয় খবর জানিয়েছে, ওই ব্যক্তি হাতে ছুরি নিয়ে যত্রতত্র আক্রমণ চালাচ্ছিল। বেশ কিছু ব্যক্তি তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ আসার আগেই তারা ওই ব্যক্তিকে ধরে ফেলে। যে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যজনের অবস্থা স্থিতিশীল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মনে হয়েছে, আক্রমণকারী মানসিক বিকারগ্রস্ত। এই আক্রমণের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা রুজু করা হয়েছে।

এদিকে এই একই দিনে দক্ষিণ পশ্চিম জার্মানিতে পুলিশ আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। ওই ব্যক্তি একটি এক্সকাভেটর চুরি করে পালানোর চেষ্টা করছিল। ৩৮ বছরের ওই জার্মান একটি হার্ডওয়্যারের দোকানের সামনে থেকে এক্সকাভেটরটি চুরি করে পালানোর চেষ্টা করছিল। তিনজন পুলিশ অফিসার তার পিছনে যায়। কিন্তু পুলিশ দেখে ওই ব্যক্তি বেপরোয়াভাবে এক্সকাভেটরটি চালাতে শুরু করে। তখনই পুলিশ গুলি করে বলে দাবি করা হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Tags: জার্মানিবার্লিন
Previous Post

বর্ণিল আয়োজনে বিশ্ববাসীর ইংরেজি নববর্ষবরণ

Next Post

ওলমোর নিবন্ধন ঘিরে মুখোমুখি অবস্থানে বার্সা-লা লিগা কর্তৃপক্ষ

Next Post
FC Barcelona player smiling during a match or training session. Channel i News - চ্যানেল আই নিউজ

ওলমোর নিবন্ধন ঘিরে মুখোমুখি অবস্থানে বার্সা-লা লিগা কর্তৃপক্ষ

নতুন বছর উদযাপন fireworks, রাজধানীর আকাশে রঙিন আতশবাজি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনো বছরকে বিদায় জানিয়ে রাজধানীবাসীর ইংরেজি বর্ষবরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT