চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মাননা পেলেন শচীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 পূর্বাহ্ন 28, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শচীন টেন্ডুলকার ক্রিকেট মাঠের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে সম্মাননা দিয়েছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ক্লাবটির সম্মানসূচক সদস্যপদ পেয়েছেন সাবেক মহাতারকা ব্যাটার।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শচীনকে সম্মাননা দেওয়ার বিষয়টি জানিয়েছে এমসিসি। বিবৃতিতে বলেছে, ‘একজন আইকনকে সম্মান জানাতে পারলাম। এমসিসি গর্বের সঙ্গে ঘোষণা করছে, ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার খেলাটিতে তার অসামান্য অবদানের কথা স্বীকার করে একটি সম্মানসূচক ক্রিকেট সদস্যপদ গ্রহণ করেছেন।’

অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাচীন ক্রীড়া ক্লাব এমসিসি। ১৮৩৮ সালে প্রতিষ্ঠিত হওয়া ক্লাবটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কাজ করে আসছে।

শচীন বর্ণাঢ্য ক্যারিয়ারে এমসিজিতে পাঁচটি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন। ১৭ ইনিংসে করেছেন ৬৩৯ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি আছে পাঁচটি ফিফটি। এমসিজিতে টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক শচীন, ৪৪৯ রান করেন।

ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হয়েছেন ২০১০ সালে। ২০১২ সালে অস্ট্রেলিয়ার আরেক মর্যাদাপূর্ণ ক্লাব সিডনি ক্রিকেট ক্লাবের আজীবন সদস্যপদ পেয়েছেন। ইংল্যান্ডের ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাবের সদস্যপদ পেয়েছেন ২০১৪ রানে।

Tags: অস্ট্রেলিয়াএমসিসিভারতলিড স্পোর্টসশচীন
Previous Post

সৌম্যর চোট-ফেরা নিয়ে যা জানালেন আশরাফুল

Next Post

নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে ঝুঁকি কমাল জাপান

Next Post
বাংলাদেশ ও জাপানের পতাকা ক্রস করে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে ঝুঁকি কমাল জাপান

বৃষ্টির কারণে জলবন্দি রাস্তা ও গাছের দৃশ্য, বাংলাদেশে মৌসুমি বৃষ্টিপাতের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি হতে পারে ২ বিভাগে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT