চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইরাল জ্যোতিষী চরিত্রে মোশাররফ যেমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 25, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
জ্যোতিষী মোশাররফের হাতে জ্যোতিষীর যন্ত্র, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যোতিষীদের নিয়ে অধিকাংশ মানুষ একটি প্রশ্ন করে থাকে। প্রশ্নটি হলো– ‘জ্যোতিষী নিজের ভাগ্য নিজে দেখে না কেন?’ ‘২ষ’-এর নতুন পর্ব ‘ভাগ্য ভালো’–এর ট্রেলারে এর উত্তর দিয়েছেন জ্যোতিষী চরিত্রের মোশাররফ করিম।

সংলাপে চরিত্রটি বলে, ‘নিজের ভাগ্য নিজে দেখা যায় না। মানা আছে।’ জ্যোতিষী চরিত্রকে উদ্দেশ করে আরেকটি সংলাপে শোনা যায়, ‘ভাগ্য নিয়া জুয়া খেলতাসশ’। ট্রেলারের সংলাপগুলো এবং দৃশ্যায়ন দর্শকমনে তৈরী করেছে প্রশ্ন ও কৌতুহল।

এসব প্রশ্নের উত্তর আর কৌতুহল মেটাতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টায় এলো চরকি অরিজিনাল ‘২ষ’ এর নতুন পর্ব ‘ভাগ্য ভালো’। এখানে অন্যের ভাগ্য গণনা করতে দেখা যায় মোশাররফ করিমকে। হাতে আতশ কাচ নিয়ে মানুষের হাত দেখাই তার পেশা, সঙ্গে থাকে তার টিয়া পাখি। পরিচয় জানা নেই, সবাই তাকে জ্যোতিষী নামে চেনেন। এমন একটি চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় এ অভিনেতা।

নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজটির এ গল্প গড়ে উঠেছে ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ আছেন এ পর্বে। ‘২ষ’ নিয়ে নুহাশ আগেই জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে সমাজের কোন জিনিসগুলো মানুষ বেশি ভয় পায়? সেটা নিয়ে এ সিরিজে কাজ করার চেষ্টা করেছেন পরিচালক।

‘ভাগ্য ভালো’–এর শুটিংয়ের সময়ের একটি অভিজ্ঞতা জানাতে গিয়ে নুহাশ বলেন, ‘জুলাই–আগস্টের সময় আমরা এটার দৃশ্যধারণ করেছিলাম। হঠাৎ দেখি, দূরে একটা জায়গায় অনেক ধোঁয়া উঠছে এবং সেটা আমরা ফ্রেমেও রেখেছি।’

নুহাশ আরও বলেন, “ওই যে আমাদের বাস্তব জীবনের আতঙ্ক, সেটা আমরা আমাদের গল্পে কানেক্ট করার চেষ্টা করেছি। এরকমই কিছু বিষয় নিয়ে ‘২ষ’ সিরিজের গল্পগুলো। ‘ভাগ্য ভালো’তেও সেরকম একটা সাইকোলজিকাল হরর গল্প দর্শক খুঁজে পাবে বলে আশা করছি।”

‘২ষ’ সিরিজে আছে চারটি গল্প। যার তিনটি নুহাশের সঙ্গে লিখেছেন তার মা গুলতেকিন খান। নুহাশ হুমায়ূনের পরিচালনায় প্রথমবার কাজ করলেন মোশাররফ করিম। গল্পের জন্যই কাজটি করেছেন বলে জানান মোশাররফ।

তিনি বলেন,‘গল্পটা শুনে আমার মনে হলো, কাজটি করতে হবে। একই সঙ্গে চ্যালেঞ্জও অনুভব করলাম। কারণ কাজটার ঢং একটু আলাদা।’

কাজটি করে নুহাশা ও মোশাররফ– দুজনেই খুব খুশি। অভিনেতা বলেন, আর্টের তো সীমা নেই। তারপরও কাজটা করে আমার পরিচালক খুশি, আমিও খুশি। আমার চরিত্রটা জ্যোতিষীর, সে বস্তিতে থাকে। রিপুর প্রভাবে সে এমন একটা কাজের দিকে এগিয়ে যায়, যা তার করা নিষেধ। গল্পটা আমার খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।

‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন ‘২ষ’। এর প্রথম পর্ব ‘ওয়াক্ত’ আগেই স্ট্রিমিং হয়েছে চরকিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অন্তরা’ ও ‘বেসুরা’। নুহাশ জানান, অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’–এর গল্প। সুর–ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’তে।

Tags: ২ ষচরকিজ্যোতিষীনুহাশ হুমায়ূনমোশাররফ করিমলিড বিনোদনষসিনেমা
Previous Post

কুলি শ্রমিকদের ফোনে তোলা ছবি নিয়ে প্রদর্শনী

Next Post

পঞ্চগড়ে মিনি স্টেডিয়ামের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

Next Post
পঞ্চগড়ে ক্রীড়া উপদেষ্টার নেতৃত্বে মাঠ পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে মিনি স্টেডিয়ামের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশের ক্রিকেটার মেহেদী হাসান উচ্ছ্বাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার সেরা ১০-এ মেহেদী, ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে ছয় টাইগার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT