চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটক ট্রেন্ডিংয়ে, গানে পুরনো রুমিকে পাচ্ছেন দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 25, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
নাটক ট্রেন্ডিংয়ে পুরনো রুমিকে দর্শক, বাংলাদেশি নাটকের জনপ্রিয়তা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের প্রায় শেষ! আর বছরের শেষে জুটি হয়ে ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’ নামে নতুন নাটকের মাধ্যমে দর্শকদের সামনে এলেন এ সময়ের জনপ্রিয় জুটি অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এই নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব থেকে ১০দিনে ৫৪ লাখের বেশি দর্শক দেখেছেন। এখনও এই নাটকটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের ১৭-তে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, সমু চৌধুরী, এমএনইউ রাজু, দিশা, রিমু রোজা খন্দকার, মিজু ইনজাম, রিপন।

এ নাটকটি দেখে হাজারো দর্শক মন্তব্য করেছেন ইউটিউবের কমেন্ট বক্সে। তারা ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’কে বছরের অন্যতম সেরা নাটক বলছেন। মোফাজ্জেল নামে একজন লিখেছেন, খুবই মনোমুগ্ধকর একটা নাটক। বছরের শেষ সময়ে এসে ইয়াশ-তটিনীর এমন সুন্দর নাটক দেখতে পারব ভাবিনি। অসংখ্য ধন্যবাদ জানাই ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নাটকের পরিচালক রাজ এবং তার পুরো টিম সদস্যদের।

আল আমীন নামে একজন লিখেছেন, পরিচালকটাকে সেলুট জানাই। এমন নাটক হচ্ছে বলে এখনও বাংলাদেশের নাটক আমরা প্রবাসীরা গর্ব করে দেখি। এছাড়া হাজারও দর্শক কেউ কেউ মন্তব্যে লিখেছেন, হৃদয় ছুঁয়ে যাওয়া নাটক এটি, বেশীরভাগ বলেছেন, অসাধারণ নাটক এটি।

‘কখনও মেঘ কখনও বৃষ্টি’ নাটকটি রয়েছে শিল্পী আরফিন রুমির ‘তোমার চুলে’ শিরোনামের একটি গান। দর্শকদের মতে, এ গানটি নাটকটি অন্যরকম আবেদন বাড়িয়েছে। জনি হকের লেখা এ গানের সুর সংগীত করেছেন আরফিন রুমি নিজেই। আলাদাভাবে গানটি ইউটিউব থেকে সাড়ে চারলাখের বেশি দর্শক দেখেছেন। শত শত মন্তব্যে তারা বলেছেন, আরফিন রুমির ক্যারিয়ারের শুরুর দিকের গানের স্বাদ পাচ্ছেন।

গীতিকার জনি হক বলেন, আরফিন রুমি তার ক্যারিয়ারের শুরুর দিকে দর্শকদের মাঝে নিজস্ব স্টাইলে ক্রেজ তৈরি করেছিলেন। ‘তোমার চুলে’ গানের মাধ্যমে আগের সেই রুমি হিসেবে যেন দর্শক খুঁজে পান, সেই ভাবনা ছিল। এ কারণে এ গানের কথার মধ্যে শব্দ চয়ন করা সেভাবেই।

Tags: আরফিন রুমিইয়াশ রোহানজনি হকতটিনীমুহাম্মদ মোস্তফা কামাল রাজ
Previous Post

বক্সিং ডে টেস্টে আম্পায়ার বাংলাদেশের সৈকত

Next Post

মেহজাবীনকে মিমি-জয়ার ভালোবাসার আলিঙ্গন!

Next Post
মেহজাবীন, মিমি ও জয়া একত্রে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহজাবীনকে মিমি-জয়ার ভালোবাসার আলিঙ্গন!

খালেদা জিয়া লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুত, entourages সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জানুয়ারি লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT